× Banner
সর্বশেষ
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষ্যে ‘প্রাক-প্রস্তুতিমূলক সভা’ জাজিরা প্রান্তে ‘পদ্মা সেতু জাদুঘর’ – এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সেতু মন্ত্রী লবণচাষিদের জীবনমান উন্নয়নে প্রধানমন্ত্রীর বৈঠক বেনাপোলে বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক পশ্চিম সুন্দরবনে বাঘের আক্রমনে এক মৌয়াল গুরুতর আহত মৃত্যুর মিছিলে পরিণত হচ্ছে পাইকগাছা-কয়রা সড়ক আর্থিক সচেতনতা বাড়াতে চার জেলায় ব্র্যাক ব্যাংকের ‘উঠান বৈঠক’ আয়োজন পার্বত্য চট্টগ্রামে শান্তি ও সুষম উন্নয়নে কাজ করবে সরকার: পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান কুয়ালালামপুরে অনুষ্ঠিত হল বাংলাদেশ উৎসব ২০২৬ গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে স্বাধীন গণমাধ্যম কমিশন গঠন করা হবে – তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

সুপ্রিম কোর্টে চালু হচ্ছে নৈশকালীন ডাকঘর

ACP
হালনাগাদ: রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
সুপ্রিম কোর্ট

বিচারপ্রার্থীদের ভোগান্তি কমাতে সুপ্রিম কোর্টে বিদ্যমান সাব-পোস্ট অফিসের পাশাপাশি নৈশকালীন পোস্ট অফিস (দ্বিতীয় শিফট) চালু হচ্ছে। সম্প্রতি এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এই উদ্যোগের ফলে বিচারপ্রার্থী ও আইনজীবীদের দীর্ঘদিনের একটি দাবি পূরণ হতে যাচ্ছে।

ডাক অধিদপ্তর থেকে জারি করা পত্রে জানানো হয়েছে, জনসাধারণের ডাকসেবা গ্রহণের সুবিধা এবং সরকারি কাজের স্বার্থে হাইকোর্ট উপ-ডাকঘরের গ্রাহকদের চাহিদার প্রেক্ষিতে এই নৈশকালীন ডাকঘর স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পোস্টমাস্টার জেনারেল (মেট্রোপলিটন সার্কেল, ঢাকা) বরাবর পাঠানো ওই পত্রে দ্বিতীয় শিফট চালু করার পর পরবর্তী তিন মাসের ‘ভ্যালু রিটার্ন’ সম্বলিত প্রতিবেদন অধিদপ্তরে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে গত ৮ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অ্যাডভোকেট-অন-রেকর্ড এস এম আরিফ মন্ডল ডাক অধিদপ্তরের মহাপরিচালক বরাবর একটি আবেদনপত্র জমা দিয়েছিলেন। ওই আবেদনে তিনি উল্লেখ করেছিলেন, উচ্চ আদালতের গুরুত্বপূর্ণ আদেশ ও আইনজীবীদের জরুরি চিঠিপত্র দ্রুত আদান-প্রদানের জন্য সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে একটি সান্ধ্যকালীন বা ‘বি-গ্রেড’ ডাকসেবা নিশ্চিত করা অত্যন্ত জরুরি।

সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে এই দ্বিতীয় শিফট চালু হওয়ার ফলে প্রতি কার্যদিবসে রাত সাড়ে আটটা পর্যন্ত গ্রাহক সেবা গ্রহণ করা যাবে।

এর ফলে, বিচারপ্রার্থী জনসাধারণের কাছে অতি দ্রুত আইনি চিঠিপত্র পাঠানো সম্ভব হবে। ফৌজদারি মামলায় উচ্চ আদালতের দেওয়া জামিনের আদেশগুলো দ্রুততম সময়ে সংশ্লিষ্ট জেলা জজ আদালতে পৌঁছাবে। অনলাইনে জামিনের আদেশ পাঠানো হলেও দাপ্তরিক প্রক্রিয়ায় ডাকযোগের মূল আদেশের গুরুত্ব অপরিসীম; নতুন এই ব্যবস্থার ফলে ডাকযোগে আদেশ পৌঁছাতে আর বিলম্ব হবে না। দ্রুত ডাকসেবা নিশ্চিত হওয়ায় একজন নিরাপরাধ মানুষ উচ্চ আদালত থেকে জামিন পাওয়ার পর প্রশাসনিক জটিলতা কাটিয়ে দ্রুত জেলখানা থেকে মুক্তি পাবেন।


এ ক্যটাগরির আরো খবর..