× Banner
সর্বশেষ
সততা চর্চায় উদ্বুদ্ধ করতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন পাইলট প্রকল্পে ৯৯ হাজার শিক্ষার্থী পাবেন বিনামূল্যের পাটের স্কুল ব্যাগ সরকারের ইশতেহারের সঙ্গে সামঞ্জস্য রেখে পরিবেশ মন্ত্রণালয়ের প্রকল্প পরিমার্জনের উদ্যোগ নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগে এনজিওদের এগিয়ে আসার আহ্বান জ্বালানিমন্ত্রীর ২০২৭ সালের হজে ব্যাকঅ্যাপ আবাসন ১% রাখার অনুরোধ বাংলাদেশের আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে – প্রধানমন্ত্রী পাইকগাছায় সুন্দরবনের প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে অভিজ্ঞতা বিনিময় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত  কোটচাঁদপুরে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু ধর্ষণে ব্যর্থ হয়ে স্কুলছাত্রীকে হত্যা, ৪ বছর পর যুবকের মৃত্যুদণ্ড দেশে হামের উপসর্গে আরো ৫ শিশুর মৃত্যু

স্বামী-স্ত্রীর ভোট যুদ্ধ

admin
হালনাগাদ: বুধবার, ৯ ডিসেম্বর, ২০১৫

গাইবান্ধা প্রতিনিধি: উপজেলা ঘিরে স্বামী-স্ত্রীর ভোট যুদ্ধ তুঙ্গে উঠেছে। গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ পৌর বিএনপির সভাপতি ফারুক আহমেদ ও তার স্ত্রী পৌর বিএনপির মহিলা বিষয়ক সম্পাদক মঞ্জুরী মোর্শেদা বেগম পৌরসভা নির্বাচনে মেয়র পদে নির্বাচন করছেন। তারা দু’জনেই ভোট প্রার্থনায় চষে বেড়াচ্ছেন নির্বাচনী এলাকা। সকাল থেকে রাত পর্যন্ত বিরামহীন গতিতে ছুটছেন ভোটারদের কাছে। যেন নির্ঘুম রাত কাটাচ্ছেন এই দম্পতি।

এর মধ্যে ফারুক আহমেদ বিএনপি থেকে দলীয় মনোনয়ন ও আর তার স্ত্রী মঞ্জুরী মোর্শেদা স্বতস্ত্র হিসেবে মনোনয়নপত্র দাখিল করেন। পরে যাচাই-বাছাই শেষে দু’জনেরই মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন গোবিন্দগঞ্জ রিটার্নিং অফিসার।

এদিকে পৌর নির্বাচনে স্বামী ও স্ত্রীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা নিয়ে গোবিন্দগঞ্জ পৌর এলাকার সব শ্রেণির ভোটারের মধ্যে বিভিন্ন গুঞ্জন ও বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শুধু তাই নয়, পৌরসভার সর্বত্র এখন আলোচনার বিষয় পৌরসভা নির্বাচন। এর মধ্যে জায়গা করে নিয়েছে স্বামী-স্ত্রীর প্রতিদ্বন্দ্বিতার বিষয়টি।

এ বিষয়ে ফারুক আহমেদ জানান, দলীয়ভাবে তাকে মনোনয়ন দেয়া হয়েছে। এলাকার মানুষের সুখ-দুঃখে ও বিভিন্ন উন্নয়নমূলক কাজে নিজেকে নিয়োজিত রেখেছেন। সে কারণে তাকে মেয়র পদে দেখতে চান এলাকাবাসী। তাই তারা ধানের শীষে ভোট দিয়ে তাকেই নির্বাচিত করবেন বলে আশা করছেন তিনি।

এদিকে মঞ্জুরী জানান, নির্বাচন করতেই মনোনয়ন জমা দিয়েছি। তবে মনোনয়নপত্র প্রত্যাহারের বিষয়ে স্পষ্ট করে কিছু জানাননি তিনি।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, গোবিন্দগঞ্জ পৌরসভায় মোট ভোটার ২৭ হাজার ৬শ ৪৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১৩ হাজার ৬শ ১৮ ও নারী ভোটার ১৪ হাজার ২৬ জন। আগামী ৩০ ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে।


এ ক্যটাগরির আরো খবর..