× Banner
সর্বশেষ
ওভারথিংকিং ডিটক্স ব্লুপ্রিন্ট বইটির মোড়ক উন্মোচন করলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বন্যা পরিস্থিতির উন্নতি, অধিকাংশ জেলায় স্বাভাবিক অবস্থা ফিরছে প্রস্তাবিত কর্পোরেট গভর্ন্যান্স রুলস ২০২৬ নিয়ে আইসিএসবির সিপিডি প্রোগ্রাম মাগুরায় ১০ হাজার গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করলেন সংস্কৃতি মন্ত্রী মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলনের আহ্বান পানি সম্পদমন্ত্রীর মহেশপুর সীমান্ত দিয়ে ৬ জনকে পুশইন চেষ্টা রুখে দিয়েছে বিজিবি ঝিনাইদহে প্রথমবার পালিত হলো বিশ্ব পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধ দিবস তথ্য ও উপাত্তের ভিত্তিতে নিরপেক্ষভাবে কাজ করাই পেশাদার সাংবাদিকতার মূল দর্শন – তথ্যমন্ত্রী Inner Wheel Club of Dhaka Cosmopolitan 2026–2027 Handover Ceremony & Collar Exchange Program ব্যবসা সম্প্রসারণেই অর্থনৈতিক উন্নয়ন সম্ভব, ব্যবসায়ীদের প্রতি পরিবেশমন্ত্রীর আহ্বান

স্বপ্নের জাদুর কার্পেট এখন বাস্তব!

admin
হালনাগাদ: রবিবার, ২৭ ডিসেম্বর, ২০১৫

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: এবার আসছে বৃহৎ আকারের হোভার বোর্ড। এই হোভারবোর্ড আপনাকে উড়তে শেখাবে! এতে রয়েছে ৩৬টি ইলেকট্রিক ফ্যান যা সম্মিলিতভাবে ২৭২ হর্সপাওয়ারের (HP) শক্তি উৎপাদন করতে সক্ষম। ইতোমধ্যে এই হোভারবোর্ডটির আগাম চাহিদা (প্রি-অর্ডার) নেয়া শুরু হয়েছে। তবে দাম একটু বেশি। একটির পড়বে ১৯ হাজার ৯০০ মার্কিন ডলার।অর্থাৎ বাংলাদেশি টাকায় ১৫ লাখ ৫২ হাজার টাকা।

আর্কা স্পেস করপোরেশন নামের প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠান এই হোভারবোর্ডের নাম দিয়েছে ‘আর্কাবোর্ড’। যেখানে খুশি যেভাবে খুশি ভ্রমণ করো- এমন থিম মাথায় রেখে সম্ভাব্য সব পথেই চলার সুবিধা রেখে বানানো হয়েছে এই হোভারবোর্ড। যে কোন রাস্তা, রেললাইন, স্থল বা জলপথ কোনটাই কোনো সমস্যা নয় এই যানের জন্য।

১১০ কেজি ওজন পর্যন্ত বহন করতে পারবে এই বোর্ড। একবার চার্জ করলে ৬ মিনিট পর্যন্ত টানা উড়তে পারবে। সাধারণ চার্জার দিয়ে চার্জ দিতে আর্কাবোর্ড সময় নেবে ৬ ঘণ্টা। যেখানে ডক স্টেশনের মাধ্যমে চার্জ দিতে লাগবে মাত্র ৩৫ মিনিট।
৮০ কেজি ওজন নিয়ে এর সর্বোচ্চ গতি ২০ কিলোমিটার।

নিরবচ্ছিন্ন ভ্রমণের জন্য আর্কাবোর্ডে আছে স্ট্যাবিলাইজার। সর্বোচ্চ গতিতে চলার সময় স্ট্যাবিলাইজার দেবে আপনাকে নিরাপদ ভ্রমণের নিশ্চয়তা।

স্ট্যাবলাইজার সিস্টেম ফোনের মাধ্যমে নিয়ন্ত্রণ করা যায়। আই ওএস অথবা অ্যান্ড্রয়েড ফোনের ব্লুটুথের মাধ্যমে বোর্ডটি নিয়ন্ত্রণ করা যায়।


এ ক্যটাগরির আরো খবর..