× Banner
সর্বশেষ
কৃষকের উন্নয়নে সরকার কাজ করছে – সমাজকল্যাণ মন্ত্রী থাইল্যান্ডে চিকিৎসাধীন জুলাই যোদ্ধাদের খোঁজ নিলেন মন্ত্রী ফকির মাহবুব আনাম বাংলা নববর্ষ অসাম্প্রদায়িক চেতনা ও সংস্কৃতির উজ্জ্বল প্রতীক – আসাদুল হাবিব দুলু বোয়ালমারীতে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন সংস্কৃতিমন্ত্রী এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই যেখানে অন্যায়, অবিচার ও দুর্নীতি থাকবে না – সমাজকল্যাণ মন্ত্রী সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়নের দাবি বিএসপির মাদারীপুরের পেয়ারপুর ইউনিয়নে নেই কোন মাধ্যমিক বিদ্যালয়, ঝড়ে পড়ছে অনেক শিক্ষার্থী নির্বাচনি প্রতিশ্রুতির প্রতিটি কর্মসূচি বাস্তবায়ন শুরু করেছে সরকার -মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই, কৃত্রিম সংকট সৃষ্টি করা হয়েছে – মির্জা ফখরুল সকল ধর্মের মানুষের ধর্মীয় অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার -তথ্য প্রতিমন্ত্রী

স্ত্রীকে ভারতে বিক্রি।। অশ্লীল ভিডিও ধারন।। আটক ১ সহ মা ও শিশু উদ্ধার

admin
হালনাগাদ: শনিবার, ১২ মে, ২০১৮

মাদারীপুর প্রতিনিধি:  মাদারীপুর কালকিনি উপজেলার ভুরঘাটা থেকে শুক্রবার সকালে নিখিল বেপারী (৩৩) নামের এক যুবকে আটক করে এবং মা ও শিশু কে উদ্ধার করে মাদারীপুর র‍্যাব-৮। তবে এব্যাপারে বিকালে প্রেস ব্রিফিং এর মাধ্যমে সকল মিডিয়ায় জানানো হয়। র‍্যাব-৮ জানায়, বরিশালের গৌরনদী উপজেলার নীল কান্তি বেপারীর ছেলে নিখিল বেপারী।

গত আট বছর আগে মাদারীপুর জেলার কালকিনি উপজেলার কর্নপাড়ার এলাকার হিন্দু পরিবারের এক মেয়ে এর সাথে বিয়ে হয়, গত এক বছর আগে ভারতে বসবাস করার জন্য স্ত্রীকে নিয়ে কৌশলে বিহারের পতিতালয় ৮০হাজার রুপিতে স্থানীয় উজ্জল দালাল এর মাধ্যমে বিক্রি করে দেয়, পরে তাকে বাধ্য করে বিভিন্ন অশ্লীল ভিডিও ছবি ধারন করে রাখে, কিন্তু ঐ মেয়ে কৌশলে ছয় মাস পরে পালিয়ে আসে। এর পর স্বামী আবার বিভিন্ন প্রলোভন ও অশ্লীল ভিডিওসহ ভয় দেখিয়ে শুক্রবার সকালে পরিবহন যোগে বেনাপোল যাওয়ারর পথে কালকিনি ভুরঘাটা নামক স্থান থেকে ঐ মেয়ের অভিযোগের ভিত্তিতে মাদারীপুর র‍্যাব-৮ এক পাচারকারীকে আটক করে এবং মা ও শিশু কে উদ্ধার করে। এ ব্যাপারে কালকিনি থানায় মামলার প্রক্রিয়াধীন রয়েছে।

মাদারীপুর র‍্যাব ৮ এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মো.তাজুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে এক নারী পাচারকারীকে আটক করি এবং পাচারের উদ্দেশ্য নেয়া মা ও শিশুকে উদ্ধার করেছি। এব্যাপারে কালকিনি থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। তবে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত আসামী অপরাধ স্বীকার করেছে।


এ ক্যটাগরির আরো খবর..