সিরাজগঞ্জে ঈদের নামাজে সেজদারত অবস্থায় ইমামের মৃত্যু

সিরাজগঞ্জে ঈদের নামাজে সেজদারত অবস্থায় ইমামের মৃত্যু

সিরাজগঞ্জে পবিত্র ঈদ উল ফিতরের নামাজ চলাকালে সেজদারত অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়লেন ইমাম আইউব আলী (৭০)।

সোমবার (২৫ মে) সকালে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার রুপবাটী ইউনিয়নের শেলাচাপরী মধ্যপাড়া জামে মসজিদে ঈদের জামাতে এ ঘটনা ঘটে।

মৃত ইমাম আইউব আলীর উপজেলার নন্দলালাপুর আলিম মাদ্রাসার সিনিয়র আরবি প্রভাষক ছিলেন। তিনি ওই গ্রামের মৃত দেরাজ আলী মুন্সির ছেলে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ঈদের নামাজ পড়ানোর সময় ইমামের মৃত্যু বিষয়টি নিশ্চিত করেছেন শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান।

ওই মসজিদ কমিটির সভাপতি অ্যাডভোকেট হাবিবুর রহমান হাবিব জানান, সকালে মসজিদে ঈদুল ফিতরের নামাজ পড়াচ্ছিলেন ইমাম আইউব আলী। নামাজ শুরুর করার পর প্রথম রাকাতের দ্বিতীয় সেজদায় গিয়ে আর ওঠেননি তিনি। পরে মুসল্লিরা তাকে মৃত অবস্থায় পায়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।