× Banner
সর্বশেষ
সংকট এড়াতে ছয় মাসের প্রয়োজনীয় টিকা মজুত থাকবে -স্বাস্থ্যমন্ত্রী প্রশ্ন ফাঁসের কোনো আশঙ্কা নেই – শিক্ষামন্ত্রী বাংলাদেশ ইতালির সঙ্গে সম্পর্ককে বিশেষ গুরুত্ব দেয়-স্বরাষ্ট্রমন্ত্রী মানিকগঞ্জে আকস্মিক পরিদর্শনে এসএসসি পরীক্ষার কেন্দ্র শিক্ষামন্ত্রী কাপ্তাই হ্রদে মৎস্য আহরণে নিষেধাজ্ঞা খাদ্য প্রতিমন্ত্রীর সঙ্গে রাষ্ট্রদূতের সাক্ষাৎ এসএসসি ও সমমানের পরীক্ষা নিয়ে জরুরি ব্রিফিং ডেকেছেন শিক্ষামন্ত্রী বাংলাদেশ একটি নতুন গণতান্ত্রিক অভিযাত্রায় অগ্রসর হচ্ছে – পররাষ্ট্র প্রতিমন্ত্রী শিক্ষার গুণগতমান নিশ্চিত করার পাশাপাশি দক্ষতাভিত্তিক শিক্ষা বিস্তারে জোর দিতে হবে – প্রতিমন্ত্রী আসন্ন ঈদুল আজহায় নতুন বাসভাড়া কার্যকর হবে – প্রধানমন্ত্রীর উপদেষ্টা

বিভীষিকাময় ভয়াল জঘণ্যতম নৃশংসতায় গা শিউরে ওঠা ২৬শে মে আজ

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ২৬ মে, ২০২০
গা শিউরে ওঠা ২৬শে মে

অলক বৈদ্য: শয্যাশায়ী দিদিভাইয়ের মুখে যে দিনটার নৃশংস বর্ণনা শুনে আজো হৃদয় ক্ষেঁপে উঠে। বলছি সেই ১৯৭১ সালের ২৬মে বর্বর পাকিস্থানি হানাদার বাহিনী কর্তৃক এদেশের স্বাধীনতাকামী মানুষের ওপর চালানো হত্যাযজ্ঞের কথা।

তৎকালীন পাকিস্তানি হানাদার বাহিনীকে বাংলার বুকে মৃত্যুযজ্ঞ চালাতে সর্বাত্মক সাহায্য করে এদেশের কুলাঙ্গার, দেশের শত্রু, মানবতার শত্রু প্রত্যন্ত অঞ্চলের স্থানীয় দালাল ও রাজাকাররা। রাজাকারদের দেয়া সংবাদ ও পরিকল্পনার ভিত্তিতে পাকিরা এদেশের বিভিন্ন স্থানে বিভিন্ন প্রতিষ্টানে হত্যাযজ্ঞের নীল নকশা আঁটে। যাদের বর্বরতা ম্লান করে দিয়েছিলো তৈমুর-চেঙ্গিস হালাকুখানদের নৃশংসতাকেও।
এরুপ একটি নীল নকশা ও নৃশংসতার স্বীকার সিলেট জেলার ওসমানীনগর থানার নিজবুরুঙ্গা সহ এর আশপাশ গ্রামের অনেক মুক্তিকামী বাসিন্দা।
৭১-এর মুক্তিযুদ্ধের সময় পাকি’রা রাজাকারদেরই প্ররোচনায় শান্তিকমিটি গঠনের নামে নিজবুরুঙ্গা সহ এর পার্শবর্তী এলাকায় রাজাকার ও দালালদের বাড়ি-বাড়ি পাঠিয়ে মিথ্যে প্রচার চালিয়ে স্থানীয় লোকজনদের নিজবুরুঙ্গা উচ্চ বিদ্যালয়ে জড়ো করে এবং তারা আশ্বাস দেয় যে, যারা শান্তি কমিটিতে অংশগ্রহন করবে তাদেরকে মারা হবে না, তাদের কেউ ক্ষতি করবেনা।
কিন্তু রাজাকারদের মন্তব্যেই জড়ো হওয়া সবাই পাকিস্থান রাষ্ট্রের বিরুধী, মুক্তিকামী গন্য হওয়ায় এদেরকে নির্বিচারে নৃশংস ভাবে ২৬শে মে বুধবার সকালে হাত-মুখ ও চোখ বেঁধে শারিরিক নির্যাতন করে এবং অবশেষে মেশিনগানের গুলিতে পাকি’রা হত্যা করে। সেই জঘণ্যতম নৃশংসতার বর্ণনা শুধু সঠিকভাবে তারাই বলতে পারবে যারা নিজচোখে জখমকৃত লাশের স্তুপ দেখেছে।
অতপরঃ লাশের স্তুপের সবার মৃত্যু নিশ্চিত করতে নরপশুরা সেই লাশের স্তুপে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেয়। এখান থেকে ভাগ্যবশত কয়েকজন বেঁচে যান। ঐদিন সেখানে নির্মমভাবে শহীদ হন আমার দাদুভাই দিগেন্দ্র বৈদ্য সহ শতোর্ধ সংখ্যক ব্যক্তি। এদের মধ্যে অনেক লাশের পরিচয়ও সনাক্ত করা যায়নি।
মাত্র ৭২ জন লাশের পরিচয় শনাক্ত করা গিয়েছিলো। ঐ দিন ঝরে পড়ে শত পরিবারের শত অবিভাবকের তাজা প্রান। যারা ছিলেন পরিবারের একমাত্র আয়ের উৎস। সেদিন স্বামী হারা, সন্তান হারা,  ভাই হারা হন অনেক মহিলা। অবিভাবক হারা প্রতিটি পরিবারে নেমে আসে শোকের ছাঁয়া। সহায় সম্ভলহীন হয়ে অনাহারে অভাবের টানাপোড়নে পরে সবকটি পরিবার। অনেকেই এর শোকে মৃত্যুবরণ করেন। আজ বাংলাদেশ স্বাধীন।
কিন্তু দুঃখের বিষয় এই যে, স্বাধীনতার ৪৯ বছরেও নিজবুরুঙ্গা গনহত্যায় যারা শহীদ হন এসব সংকটাপন্ন অসচ্ছল শহীদ পরিবারের  পাশে কেউ এসে দাড়ায় নি। এখনো শহীদ পরিবার পায়নি ‘শহীদ কার্ড’, তাদের হয়নি কোন ‘শহীদ ভাতার’ ব্যবস্থা।
দীর্ঘ ৪৯ বছর ধরে এসকল পরিবার অভাব-অনটন, অনাহারে অর্ধাহারে জীবন যাপন করলেও তাদের প্রতি নেই কোন সরকারের যথোপযুক্ত পদক্ষেপ কিংবা কোন রাজনৈতিক ব্যক্তিও তাদের দূর্দশা দূর করতে নেয়নি কোন গঠনমূলক ব্যবস্থা। যাতে নিশ্চিন্তে পরিবারগুলো দু-বেলা খেয়েপরে জীবন যাপন করতে পারে। আজ এসকল পরিবারের অনেক শহীদের স্ত্রী অসুস্থ হয়ে শয্যাশায়ী, অভাবের জন্য চিকিৎসা করাতে পারছেন না। ইতিমধ্যে অনেকেই অভাব-অনটনের অতৃপ্তি নিয়ে পরলোকে চলে গেছেন আবার অনেক পরিবার অযত্নে অবহেলায় কোনরকম জীবন অতিবাহিত করছেন।
আজ মহামারীতে আক্রান্ত সমগ্র পৃথিবী। এই মহা বিপর্যয়ের সময়ও বাংলাদেশের প্রধানমন্ত্রী দেশরত্ন মাননীয় শেখ হাসিনা বাংলাদেশের জনগনের জীবন রক্ষার্থে, জনগনের কল্যানে নিচ্ছেন প্রয়োজনীয় সব গঠনমূলক পদক্ষেপ, কাজ করে যাচ্ছেন জনগনের স্বার্থে বিশ্রামহীনভাবে দিনরাত।
ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গকন্যা দেশরত্ন শেখ হাসিনা দেশের গরীব অসহায়দের জন্য মোটা অঙ্কের টাকা প্রণোদনা হিসেবে ঘোষনা করেছেন। যার প্রশংসা অতুলনীয়। বহুমুখী উদ্যেগের জন্য বাঙ্গালিরা প্রধানমন্ত্রীর নিকট চিরকাল কৃতজ্ঞ থাকবে।
আমি এই দূর্দিনে, মাননীয় প্রধানমন্ত্রী মুজিব কন্যা দেশরত্ন শেখ হাসিনার নিকট বিনয়ের সহিত আবেদন করছি যে, এই মহা বিপর্যয়ের দিনে যেনো উনি ১৯৭১ এর ২৬মে নিজবুরুঙ্গা গনহত্যায় যারা শহীদ হয়েছেন তাদের পরিবারে দিকে একটু খেয়াল করে এসকল শহীদ পরিবারের জন্য প্রণোদনার ব্যবস্থা করেন এবং পরবর্তীতে এসকল পরিবারের দুঃখ-দূর্দশার স্থায়ী সমাধানের লক্ষ্যে নূন্যতম প্রতিটি পরিবারের একজন সদস্যকে যোগ্যতা অনুযায়ী চাকুরী প্রদানের ব্যবস্থা করেন।
আমি বিশ্বাস করি তবেই এসকল পরিবারে জীবিত ও মৃত ব্যক্তির আত্মা সন্তোষ লাভ করে প্রধানমন্ত্রীর জন্য প্রান ভরে দোয়া/আশির্বাদ করবে।
আমি এটিও বিশ্বাস করি, আমার এ আবেদন প্রধানমন্ত্রীর নজর পর্যন্ত যাবে কি না তা জানিনা, তবে যদি মাননীয় প্রধান মন্ত্রীর নজরে যায় তবে অবশ্যই উনি শহীদ পরিবারের দূর্দশার কথা বিবেচনা করে নূন্যতম দাবি দুটো পূরণ করবেন।


এ ক্যটাগরির আরো খবর..