× Banner
সর্বশেষ
এবার ভারতে চালু হচ্ছে চালকবিহীন পড ট্যাক্সি (Pod Taxi) আজ ১৮ এপ্রিল শনিবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৮ এপ্রিল (৪ বৈশাখ) শনিবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে হজ ফ্লাইট উদ্বোধন, দেশ ও জাতির কল্যাণে দোয়া চাইলেন প্রধানমন্ত্রী ভিন্নতার মাঝে ঐক্য স্থাপনই আমাদের মূল নীতি, কোনো বৈষম্য থাকবে না – সংস্কৃতি মন্ত্রী পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে কিরগিজস্তান রাষ্ট্রপতির বিশেষ দূতের সাক্ষাৎ সাতক্ষীরা জেলা ধারাভাষ্যকার অ্যাসোসিয়েশনের  পূর্ণাঙ্গ কমিটি গঠন; সভাপতি সানা ও সম্পাদক ইকবাল  শার্শার উলসী ‘জিয়ার খাল’ পরিদর্শনে মফিকুল হাসান তৃপ্তি: উদ্বোধনে আসছেন তারেক রহমান বাগআঁচড়ায় ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীকে প্রতারণার ফাঁদে ফেলে ভ্যান চুরি সরকারের দুই মাস পূর্তি উপলক্ষ্যে শনিবার বিকেলে সংবাদ সম্মেলন

‘সুবর্ণ’ আনবে নারীর সুদিন

admin
হালনাগাদ: শনিবার, ২৮ নভেম্বর, ২০১৫

অর্থনৈতিক ডেস্ক: ব্যাংক এশিয়ার বিশেষ ঋণ সুবিধা ‘সুবর্ণ’ নারী উদ্যোক্তাদের জন্য দিচ্ছে ৮ লাখ টাকা পর্যন্ত জামানতবিহীন ১০ শতাংশ সুদে ঋণ।

শনিবার রাজধানীর বাংলা একাডেমিতে ব্যাংকিং মেলার শেষদিন ব্যাংক এশিয়ার স্টলে গিয়ে এ তথ্য জানা গেছে।

ব্যাংক এশিয়ার অফিসার রাজিবুল আকবর জানান, এই ঋণের আওতায় একজন নারী উদ্যোক্তা ২ লাখ থেকে ৮ লাখ টাকা পর্যন্ত জামানতবিহীন ঋণ সুবিধা এবং ৮ লাখ থেকে ৩০ লাখ পর্যন্ত জামানতসহ ১০ শতাংশ সুদে ঋণ সুবিধা পাবে।

তিনি জানান, ২ থেকে ৫ লাখ টাকার ক্ষেত্রে সর্বোচ্চ ২৪ মাস, সাড়ে ৫ লাখ থেকে ৮ লাখ টাকার জন্য সর্বোচ্চ ৩৬ মাস এবং ৮ লাখের অধিক ৩০ লাখ টাকা পর্যন্ত ৬০ মাসের কিস্তিতে ঋণ পরিশোধের সুযোগ পাবেন।

কারা এই ঋণ সুবিধা পাবেন এমন প্রশ্নের জবাবে রাজিবুল আকবর জানান, যাদের বয়স ২০ বছর থেকে ৬০ বছরের মধ্যে এমন নারী উদ্যোক্তাদের এই ঋণ সুবিধা দেওয়া হবে। এ ছাড়া তাদের ২ বছরের ব্যবসা পরিচালনায় অভিজ্ঞতা অথবা ব্যবসায় প্রতিষ্ঠানের বয়স হতে হবে ২ বছর।

তিনি আরো জানান, নারী উদ্যোক্তাদের জন্য ১০ শতাংশ সুদে ‘এসএমই সম্ভাবনা’ নামে আরেকটি ঋণ সুবিধা ছাড়াও রয়েছে একটি বাড়ি একটি খামার প্রকল্প। এই প্রকল্পে ২০০ টাকায় মাসিক কিস্তিতে সমিতি। যেখানে সরকার দিবে ২০০ টাকা। এই ৪০০ টাকা মিলিয়ে সমিতি ২ বছর চলার পর সেখান থেকে ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন সমিতির মালিক।

এ ছাড়া দেশের প্রত্যন্ত অঞ্চলে যেখানে ব্যাংক এশিয়ার সেবা পৌঁছায়নি এমন জায়গায় রয়েছে ব্যাংক এশিয়ার তত্ত্বাবধানে এজেন্ট ব্যাংকিংয়ের সুবিধা। যেখান থেকে ১০ শতাংশ সুদে মানুষ ঋণ নিতে পারবেন।

প্রসঙ্গত, কেন্দ্রীয় ব্যাংকের আয়োজনে মঙ্গলবার থেকে শুরু হওয়া পাঁচ দিনব্যাপি মেলার আজকেই শেষ দিন। মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে, যা সর্বসাধারণের জন্য উন্মুক্ত।

মেলায় কেন্দ্রীয় ব্যাংক ছাড়াও দেশি-বিদেশি ৫৬টি ব্যাংক, ৬টি আর্থিক প্রতিষ্ঠান ও ৭টি আর্থিক সেবা সংশ্লিষ্ট প্রতিষ্ঠান অংশ নিচ্ছে।দর্শণার্থীদের জন্য মেলায় বাংলাদেশ ব্যাংকের আর্থিক শিক্ষা, টাকা জাদুঘর, বাংলাদেশ সিকিউরিটি প্রিন্টিং প্রেস (টাকা তৈরির মেশিন), বিভিন্ন প্রকাশনা, স্মারক মুদ্রা ও নোট ক্রয়, জনসাধারণের জন্য সেবা ও অভিযোগ কেন্দ্র খোলা রয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..