× Banner
সর্বশেষ
শিক্ষকদের নৈতিক ও পেশাগত দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে -শিক্ষামন্ত্রী সম্মিলিত চেষ্টায় ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ তথা রাষ্ট্র প্রতিষ্ঠার আশা ডেপুটি স্পিকারের মাদারীপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলাকারী ছাত্রলীগ নেতা ফয়সাল ফের গ্রেফতার সরকার দলীয় সংসদীয় সভা অনুষ্ঠিত গৌরনদীতে বাস উল্টে খাদে, নিহত-১ ঐতিহ্যবাহী গ্রাম বাংলার খেলাধুলায় প্রতিযোগিতা কারীদের মধ্যে পুরস্কার বিতরণ  বক্ষব্যাধি হাসপাতালে ৪০টি আইসিইউ বেড দ্রুত সম্পন্নের নির্দেশ স্বাস্থ্য প্রতিমন্ত্রীর মাঠ পর্যায়ের কর্মকর্তাদের জনগণের প্রত্যাশা পূরণে কাজ করতে হবে -ভূমি মন্ত্রী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর সাথে নেপালের রাষ্ট্রদূতের সাক্ষাৎ শ্যামনগরে ২৪ হাজার শিক্ষার্থীর পুষ্টিকর খাবার সরবরাহ শুরু করেছে সুশীলন

মাহমুদ খান, সিলেট ব্যুরো

সিলেটে হত্যা ও মাদক মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড

Dutta
হালনাগাদ: বৃহস্পতিবার, ৫ অক্টোবর, ২০২৩
syleht

সিলেটে হত্যা ও মাদক মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া মাদকের মামলায় আরও দুই আসামিকে ৫ বছর করে সাজা এবং তিনজনকে খালাস দেওয়া হয়েছে।

৫ অক্টোবর বৃহস্পতিবার দুপুরে সিলেটের সিনিয়র জেলা ও দায়রা জজ মো. মশিউর রহমান চৌধুরী আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট জেলা ও দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট নিজাম উদ্দিন। হত্যা মামলায় মৃত্যুদ-প্রাপ্ত সুভাস কুর্মী ওরফে মেটন সিলেটের গোয়াইনঘাট উপজেলার গুলনি চা বাগানের মৃত মুকুল কুর্মীর ছেলে। রায়ে তাকে আরও ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া মাদক মামলায় মৃত্যুদ-প্রাপ্ত আব্দুল মালিক ওরফে লিটন ওরফে লম্বা লিটন সিলেটের গোয়াইনঘাট উপজেলার পশ্চিম লাখের পাড় গ্রামের হাজি শহীদ উদ্দিন ওরফে শহির আলী ছেলে।


এ ক্যটাগরির আরো খবর..