× Banner
সর্বশেষ
গুণিজনদের সম্মানিত করলে সমাজের বিভিন্ন উন্নয়নমূলক ক্ষেত্রেও ইতিবাচক প্রভাব পড়ে – সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী সালথায় প্রকাশ্যে মাদক সেবন; ৪ যুবকের এক মাসের কারাদণ্ড আজ বুধবার (৬ মে) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৬ মে (২২ বৈশাখ) বুধবারের দিনপঞ্জি  ও ইতিহাসের এইদিনে ফরিদপুরে মব সন্ত্রাসে নিহতের এতিম কন্যার পাশে প্রধানমন্ত্রী পেশাদার সাংবাদিকরা যেন বিপদে না পড়ে তাই সৎ সাংবাদিকতাকে সুরক্ষা দিতে হবে – তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে সিএজির অডিট রিপোর্ট পেশ মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন – জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী পর্যটন খাতে গতি আনতে উদ্ভাবনী উদ্যোগের আহ্বান বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর পিরোজপুরের সড়কগুলো দ্রুত মেরামত করে যান চলাচলের উপযোগী করার নির্দেশ প্রধানমন্ত্রীর

মাহমুদ খান, সিলেট ব্যুরো

সিলেটে আগুনে পুড়ে ছাই ২টি বসতঘর ৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

Dutta
হালনাগাদ: বুধবার, ১৩ মার্চ, ২০২৪
সিলেটে আগুনে পুড়ে ছাই

সিলেটের গোয়াইনঘাট উপজেলায় ২টি বসতঘর আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

১২ মার্চ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার ৫নং পূর্ব আলীরগাঁও ইউনিয়নের নয়াগ্রাম উত্তর গ্রামের আব্দুল মতিনের বাড়িতে এ ঘটনা ঘটে। আগুনে নগদ টাকা, আসবাবপত্র, ধান-চাউল, জামা কাপড় পুড়ে ছাই হয়ে গেছে। সেই সঙ্গে গোয়াল ঘরে থাকা ২টি গরু পুড়ে মারা গেছে। এতে প্রায় পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে জানিয়েছেন বাড়ির মালিক আব্দুল মতিন।

তিনি বলেন, পরিবারের লোকজন নিয়ে ইফতার করে তারাবির নামাজের প্রস্তুতি নিচ্ছিলাম। হঠাৎ করে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। আগুন দ্রুত ঘরের চারদিকে ছড়িয়ে পড়ে। এতে দু’টি গরুসহ ঘরের আসবাবপত্র, ধান-চাল, জামাকাপড় সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে।

এদিকে, আগুন লাগার পর স্থানীয় জনতা নেভাতে চেষ্টা করেও ব্যর্থ হন। পরে জৈন্তাপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনলেও আগেই বসতঘর পুড়ে ছাই হয়ে যায়।

জৈন্তাপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. বায়েজিদ বলেন ঘটনাস্থল ফায়ার স্টেশন থেকে অনেক দূরে। এরপরও তাৎক্ষণিক খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি।


এ ক্যটাগরির আরো খবর..