× Banner
সর্বশেষ
শিক্ষকদের নৈতিক ও পেশাগত দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে -শিক্ষামন্ত্রী সম্মিলিত চেষ্টায় ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ তথা রাষ্ট্র প্রতিষ্ঠার আশা ডেপুটি স্পিকারের মাদারীপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলাকারী ছাত্রলীগ নেতা ফয়সাল ফের গ্রেফতার সরকার দলীয় সংসদীয় সভা অনুষ্ঠিত গৌরনদীতে বাস উল্টে খাদে, নিহত-১ ঐতিহ্যবাহী গ্রাম বাংলার খেলাধুলায় প্রতিযোগিতা কারীদের মধ্যে পুরস্কার বিতরণ  বক্ষব্যাধি হাসপাতালে ৪০টি আইসিইউ বেড দ্রুত সম্পন্নের নির্দেশ স্বাস্থ্য প্রতিমন্ত্রীর মাঠ পর্যায়ের কর্মকর্তাদের জনগণের প্রত্যাশা পূরণে কাজ করতে হবে -ভূমি মন্ত্রী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর সাথে নেপালের রাষ্ট্রদূতের সাক্ষাৎ শ্যামনগরে ২৪ হাজার শিক্ষার্থীর পুষ্টিকর খাবার সরবরাহ শুরু করেছে সুশীলন

মাহমুদ খান, সিলেট ব্যুরো

সিলেটে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে ৯ দোকান ও ৪ অটোরিকশা

Dutta
হালনাগাদ: সোমবার, ১০ জুন, ২০২৪
সিলেটে আগুনে পুড়ে ছাই

সিলেটে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে ৬টি দোকান, ৪টি সিএনজি চালিত অটোরিকশা। এতে ৪০-৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হবে বলে ধারণা করা হচ্ছে।
সোমবার (১০ জুন) সকালে বজ্রপাতের সময় সৃষ্ট বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে বিমানবন্দর থানাধীন লাক্কাতুড়া এলাকায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের সামনের সড়ক সংলগ্ন একটি আধাপাকা মার্কেটে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সকালে ভারী বর্ষণ চলাকালে মার্কেটের ওপর বজ্রপাত হয়। এ সময় বিদ্যুতের শর্টসার্কিট থেকে ৯টি দোকান ও ৪টি অটোরিকশা আগুনে পুড়ে যায়। এরমধ্যে একটি সেলুন, একটি খোলা তেলের দোকানসহ ৯টি ব্যবসা প্রতিষ্ঠান ও গ্যারেজে থাকা একটি সিএনজি অটোরিকশা পুরোপুরি পুড়ে গেছে। এছাড়া সামনে দাঁড়িয়ে থাকা ৩টি সিএনজি অটোরিকশাও আগুন ধরে যায়। পরে সিলেট ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
এ তথ্য নিশ্চিত করে বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম নুনু মিয়া বলেন, বজ্রপাত থেকে সৃষ্ট আগুনে কিংবা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডে আগুনের সূত্রপাত হতে পারে। আগুনে ৯টি দোকান ও ৪টি অটোরিকশা পুড়ে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এতে ৪০-৫০ লাখা টাকার ক্ষতি হতে পারে।
সিলেট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ পরিচালক মো. মনিরুজ্জামান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে বলা যাবে।


এ ক্যটাগরির আরো খবর..