× Banner
সর্বশেষ
ফরিদপুরে সরকারি শিশু পরিবারের কিশোরী অন্তঃসত্ত্বা: দর্জি গ্রেপ্তার, ৫ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে প্রশাসন-নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর উন্নয়ন ও প্রকৃতি একসাথে হাতে হাত রেখে চলবে: ‘দ্বিজেন শর্মা পরিবেশ পদক- ২০২৫’ বিতরণ অনুষ্ঠানে পরিবেশমন্ত্রী ‘স্ত্রীকে গলা কেটে হত্যা করেছি’ বলে থানায় আত্মসমর্পণ স্বামীর ওআইসির নারী বিষয়ক সম্মেলনে যোগ দিতে ইসলামাবাদে গেলেন সমাজকল্যাণ মন্ত্রী বাঁশখালীতে পাহাড়ি ঢলের স্রোতে ভেসে নতুন করে দুই শিশুর মৃত্যু দেশের পাঁচ জেলায় বন্যা, ঝুঁকিতে রয়েছে আরও পাঁচ জেলা বন্যা মোকাবিলায় সরকারি কার্যক্রম সমন্বয়ের দায়িত্বে বিদ্যুৎ প্রতিমন্ত্রী মান্দায় ডুবেছে ১৯৯ আশ্রয়ণ ঘর, ১৫০০ মানুষের চরম দুর্দশা বিএনপি জুলাই সনদের প্রতিটি দাবি অক্ষরে অক্ষরে পালন করবে – প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

মাহমুদ খান, সিলেট

সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসি অবরুদ্ধ

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪
বিশ্ববিদ্যালয়ের ভিসি অবরুদ্ধ

সরকার পতনের পর প্রথমবার ক্যাম্পাসে এসে অবরুদ্ধ হলেন সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ডা. এ এইচ এম এনায়েত হোসেন।
বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকাল ১০টায় ক্যাম্পাসে প্রবেশ করলে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা তাকে অবরুদ্ধ করেন।
পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিশ্ববিদ্যালয়ের ভেতরে সেনাবাহিনী ও পুলিশসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে বৈঠক চলে।
আগামী ১৫ দিনের মধ্যে সকল সমস্যা সমাধানের আশ্বাসে অবরুদ্ধ তুলে নেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম।
বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের অভিযোগ, গত ৫ আগস্ট সরকার পতনের পর থেকে লাপাত্তা ছিলেন ভিসি অধ্যাপক ডা. এ এইচ এম এনায়েত হোসেন। বিভিন্নভাবে যোগাযোগ করেও তাঁর দেখা মিলেনি।
তাদের দাবি, বৃহস্পতিবার সকালে যুবলীগ ও ছাত্রলীগের কতিপয় নেতাকর্মীদের নিয়ে বিশ্ববিদ্যালয়ে এসে গুরুত্বপূর্ণ নথি নিয়ে যাওয়ার খবর পেয়ে ক্যাম্পাসে অবস্থান নিয়েছেন তারা।
বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী কর্মকর্তা-কর্মচারী পরিষদের সভাপতি আব্দুস সামাদ চৌধুরী বলেন, ৫ আগস্টের পর থেকে বিশ্ববিদ্যালয়ের অভিভাবক বলতে কেউ নেই। ভিসি, রেজিস্ট্রার ও কোশাধ্যক্ষ তিনজনই লাপাত্তা। আজ যুবলীগ-ছাত্রলীগকে নিয়ে ভিসি ক্যাম্পাসে আসার খবর পেয়ে সবাই অবস্থান নিয়েছেন।
প্রসঙ্গত, ২০১৮ সালে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় এবং পরবর্তীতে নাম পরিবর্তন করে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় রাখা হয়। বর্তমান ভিসি ডা. এনায়েত হোসেন ২০২৩ সালের শুরুর দিকে নিয়োগ পান এবং তিনি দায়িত্ব গ্রহণের পরপরই বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের নিয়োগ প্রক্রিয়ায় নানা অনিয়মের অভিযোগ ওঠে। দীর্ঘদিন ধরে বেতন বকেয়া থাকা এবং চাকরি স্থায়ীকরণের দাবিতে কর্মচারীদের মধ্যে অসন্তোষও বেড়ে চলেছে। সরকারের পরিবর্তনের পর থেকে প্রশাসনিক পদগুলোতে শূন্যতা এবং বেতন-ভাতা নিয়ে অনিশ্চয়তা সৃষ্টি হওয়ায় এই সংকট আরো জটিল আকার ধারণ করেছে।


এ ক্যটাগরির আরো খবর..