× Banner
সর্বশেষ
বস্তুনিষ্ঠতা ও সত্য উদঘাটনই সঠিক সাংবাদিকতার মূলভিত্তি: তথ্যমন্ত্রী পুরুষের কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছেন আদিবাসী নারীরা, মজুরিতে বৈষম্য ঢাকার চক্রাকার নৌপথে চালু হবে ওয়াটার বাস – নৌ পরিবহনমন্ত্রী ফ্যাসিস্টদের ফটোকপি বিএনপির মধ্যে দেখতে পাচ্ছি – জামায়াত আমির আগস্টে নিষিদ্ধ ঘোষিত গোষ্ঠীর তৎপরতা; সতর্ক থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর বাংলাদেশ-মিয়ানমার দ্বিপাক্ষিক বাণিজ্য ও যোগাযোগ জোরদারে বাণিজ্যমন্ত্রীর বৈঠক জনবান্ধব ও পেশাদার পুলিশ বাহিনী গড়ার অঙ্গীকার স্বরাষ্ট্রমন্ত্রীর ডেভিড ইমনকে জিজ্ঞাসাবাদ করতে ১০ দিনের রিমান্ড মঞ্জুর ২০ বছর ধরে মৃত শিক্ষকের বেতন উত্তোলন, অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে ‘জিনের নির্দেশে’ দাফনের ১২ ঘণ্টা পর নারীর মরদেহ উত্তোলন

ডেস্ক

সি আর সেভেনের আচরণে ক্ষুব্ধ পর্তুগিজ কোচ

Ovi Pandey
হালনাগাদ: সোমবার, ৫ ডিসেম্বর, ২০২২
রোনাল্ডো

বিশ্বকাপের মাঝপথেও আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসলেন সিআর সেভেন। দক্ষিণ কোরিয়ার বিপক্ষে রোনালদোকে বদলি করে আরেকজনকে নামানো হলে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান রোনালদো। তাতেই ক্ষুব্ধ হয়েছেন পর্তুগিজ কোচ।

বিশ্বকাপটা তেমন ভালো যাচ্ছে না ক্রিস্টিয়ানো রোনালদোর জন্য। পর্তুগাল গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে দ্বিতীয় রাউণ্ডে উঠলেও ব্যক্তিগত পারফরম্যান্সে হতাশ করেছেন ক্লাববিহীন এই খেলোয়াড়। মাত্র একটি গোল করেছেন রোনালদো সেটিও পেনাল্টি থেকে। বিশ্বকাপের আগে ম্যানচেস্টার ইউনাইটেড নিয়ে বিশাল সাক্ষাৎকার দিয়ে আলোচনার জন্ম দেন তিনি।

বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে সুইজারল্যান্ডের বিপক্ষে খেলতে নামবে পর্তুগাল। তার আগে এক সংবাদ সম্মেলনে পর্তুগিজ কোচ সান্তোস সংবাদ সম্মেলনে এসে রোনালদোর এমন প্রতিক্রিয়া দেখানো সম্বন্ধে বলেন, ‘আমি এমন বিষয় নিয়ে চিন্তিত নই। আমি এসব খবর পড়িও না। আমি শুধুই দল নিয়ে ব্যস্ত। আমরা ট্রেনিং নিয়েই ব্যস্ত সময় পার করছি। অবশ্যই রোনালদো এমন প্রতিক্রিয়া দেখানোয় আমি তা পছন্দ করিনি। একদমই এটা পছন্দ করি না এবং এই জিনিসটা সেখানেই শেষ হয়ে গেছে।’


এ ক্যটাগরির আরো খবর..