× Banner
সর্বশেষ
প্রধানমন্ত্রীর সঙ্গে আইএপিবি-এর প্রধান নির্বাহীর সৌজন্য সাক্ষাৎ সরকার গ্রামীণ জনপদের উন্নয়নে বদ্ধপরিকর – স্থানীয় সরকার মন্ত্রী তেহরানে খামেনির শোক র‌্যালি শুরু, লাখো মানুষের ঢল ডিসেম্বরে পরীক্ষা শেষে শিক্ষার্থীদের নতুন বই দিতে চায় সরকার – শিক্ষামন্ত্রী সব ক্লিনিকে ডেলিভারি রুমের ব্যবস্থা না করলে লাইসেন্স বাতিল – স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ফজলুল হকের কাজ-স্মৃতি সংরক্ষণে সব করা হবে – সংস্কৃতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ পশ্চিমবঙ্গের প্রতিষ্ঠাতা ভারত কেশরী ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিন আজ জাতীয় পল্লী উন্নয়ন দিবস: ‘উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে উদযাপন আজ বিশ্ব জুনোসিস দিবস: প্রাণী থেকে মানুষের সংক্রমণ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির আহ্বান

সালথায় সেই স্কুলছাত্রী ও তার পরিবারের পাশে জেলা প্রশাসন

Kishori
হালনাগাদ: শনিবার, ২৭ এপ্রিল, ২০১৯

আবু নাসের হুসাইন, সালথা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের সালথায় দুই বন্ধু মিলে স্কুলছাত্রীকে ধর্ষনের ঘটনায় চাঞ্চল্যকর সৃষ্টি হয়। এঘটনায় সালথা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ, সাকিল নামে এক ধর্ষককে গ্রেফতার করে। এদিকে ফরিদপুরের পুলিশ সুপার মোঃ জাকির হোসেন ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) মোহাম্মাদ মোবাশ্বের হাসান শনিবার দুপুরে ঐ স্কুলছাত্রী এবং তার পরিবারের সাথে দেখা করেন ও খোজখবর নেন। এসময় বাকি অপরাধীকে গ্রেফতার করে শাস্তির জন্য আইনগত ব্যবস্থা নেওয়ার আশ^াস দেন তারা। পাশাপাশি স্কুলছাত্রী ও তার পরিবারকে নিরাপত্তা দেওয়ার আশ্বাস দেন। এসময় ফরিদপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার এফ.এম মহিউদ্দীন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল খায়ের, সালথা থানার অফিসার ইনচার্জ মোঃ দেলোয়ার হোসেন খান, মহিলা বিষয়ক অফিসার ফেরদৌস আরা ডলি ও ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান লাভলু উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ৫ এপ্রিল রাতে প্রকৃতির ডাকে সাড়া দিলে ঘরের বাইরে বের হয় যুগিডাঙ্গা গ্রামের নবম শ্রেনীর এক ছাত্রী। সে সময় ওত পেতে থাকা দুই বন্ধু সাকিল ও জাবের মেয়েটির মুখ চেপে ধরে বাড়ির পাশে বাগানে নিয়ে ধর্ষণ করে। সাকিল যুগিডাঙ্গা গ্রামের মাসুদ শেখের ছেলে ও জাবের লক্ষনদিয়া গ্রামের বজলু মাতুব্বারের ছেলে। শুধু ধর্ষণ করে ক্ষ্যান্ত হয়নি তারা। ধর্ষনের ভিডিও চিত্র মোবাইলে ধারণ করে তা আবার ফেসবুকে প্রচার করে। ফেসবুকে প্রচার হলে বিষয়টি এলাকায় চাঞ্চল্যকর সৃষ্টি হয়। এঘটনায় সালথা থানায় একটি মামলা দায়ের করা হয়। সোমবার (২২ এপ্রিল) ঘটনার প্রধান আসামী সাকিলকে গ্রেফতার করেছেন পুলিশ।


এ ক্যটাগরির আরো খবর..