× Banner
সর্বশেষ
আইনমন্ত্রীর সাথে সুপ্রীম কোর্ট বার এসোসিয়েশনের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের সাক্ষাৎ আন্তর্জাতিক সামুদ্রিক দায়বদ্ধতা কনভেনশনে বাংলাদেশের যোগদান বিগত আওয়ামী সরকারের অধিকাংশ প্রকল্পে ব্যক্তিগত ও গোষ্ঠীগত স্বার্থই প্রাধান্য পেয়েছে -বিদ্যুৎমন্ত্রী কোটালীপাড়ায় ইয়াবা সেবন করায় এক যুবককে ৬ মাসের কারাদণ্ড প্রবাসী কল্যাণ মন্ত্রীর সাথে আইওএম বাংলাদেশের চিফ অব মিশনের বৈঠক শ্যামনগরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত ব্যাংকিং ও আর্থিক সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে দেশকে ডিজিটালাইজেশনের আওতায় আনা হবে -অর্থমন্ত্রী নারী ক্রিকেট দল থেকে বাদ পড়ায় আত্মহত্যার চেষ্টা মান্দায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত টানা দুইদিন এই ৪ বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে

সালথায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর আটক

Brinda Chowdhury
হালনাগাদ: শুক্রবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২১

সালথা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের সালথায় পর্নো ভিডিও দেখিয়ে এক শিশু শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে এক কিশোরকে আটক করেছে সালথা থানা পুলিশ। উপজেলার গট্টি ইউনিয়নে এই ধর্ষণের ঘটনাটি ঘটে। ধর্ষনের শিকার ৮ বছর বয়সী ওই শিশুটি স্থানীয় একটি স্কুলের তৃতীয় শ্রেনীর ছাত্রী। আটককৃত ধর্ষক কিশোর একই এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) রাতে ধর্ষণের ঘটনায় ওই শিশু শিক্ষার্থীর মা বাদী হয়ে সালথা থানায় একটি নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি ধর্ষণ মামলা দায়ের করার পর রাতেই ধর্ষককে আটক করে পুলিশ।

শিশুর মা বলেন, বুধবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যার আগ মুহুর্তে আমি ছাগলের জন্য ঘাস কাটতে বাড়ির আঙ্গিনায় একটি পতিত জমিতে যাই। এ সময় আমার মেয়ে আমাকে বাড়িতে দেখতে না পেয়ে সে আমাকে খোজাখুজি করে। একপর্যায় ওই বখাটে ধর্ষকের সাথে আমার মেয়ে দেখা হয়। তখন ওই বখাটে আমার মেয়েকে আমার কাছে নিয়ে যাওয়ার কথা বলে বাড়ির পাশে একটি বাগানে নিয়ে প্রথমে মুখ চেপে ধরে হুমকি ধামকি দেয়। এরপর তার মোবাইলে থাকা খারাপ ভিডিও দেখিয়ে আমার শিশু মেয়েকে জোড়পূর্বক ধর্ষণ করে। এরপর কাঁদতে কাঁদতে বাড়িতে এসে আমার মেয়ে আমাকে বিষয়টি জানালে আমি এ ঘটনায় থানায় মামলা করি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সালথা থানার ওসি (তদন্ত) সুব্রত গোলদার জানান, ধর্ষনের ঘটনা জানার পর ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে ভিকটিমের পরিবারকে থানায় ডেকে এনে বিস্তারিত জানি। এরপর ভিকটিমের মা বাদী হয়ে থানায় ধর্ষণ মামলা করার পর অভিযুক্ত কিশোরকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়। অন্যদিকে ধর্ষিত শিশুকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।


এ ক্যটাগরির আরো খবর..