× Banner
সর্বশেষ
আজ ২২ এপ্রিল বিশ্ব ধরিত্রী দিবস আজ বুধবার (২২ এপ্রিল) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৮ বৈশাখ বুধবার (২২ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সরকার সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাসী – প্রধানমন্ত্রী সাতক্ষীরায় তিনদিন ব্যাপি ৪৭তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন সীমান্ত এলাকায় বিজিবি অভিযানে ভারতীয় নেশা জাতীয় সিরাপসহ আটক-১ পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান এমপি’র সাথে কানাডিয়ান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ মাদক ও তামাকজাত দ্রব্যের বিস্তার রোধে সচেতনতা সৃষ্টির তাগিদ তথ্য ও সম্প্রচার মন্ত্রীর শার্শা থানা পুলিশের পৃথক অভিযানে আটক ৮ ঝিনাইদহে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুই মোটরসাইকেল আরোহী নিহত

গোবিন্দ চন্দ্র প্রামাণিক

সারা দেশে হিন্দু সম্প্রদায়ের জমি দখল প্রতিমা ভাংচুর হত্যা ও নির্যাতনের প্রতিবাদে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট সংবাদ সম্মেলন

ACP
হালনাগাদ: শনিবার, ১২ মার্চ, ২০২২
সংবাদ সম্মেলন

আজ ১২ মার্চ ২০২২ ইং তারিখ দুপুর ১২ টায় বাংলাদেশ ক্রাইম রিপোটার্স এসোসিয়েশন মিলনায়তনে বরিশালের ৭৫ বছর বয়স্ক বিধবা মহিলা মালতী রাণী সহ সারা দেশে হিন্দু সম্প্রদায়ের জমি দখল প্রতিমা ভাংচুর হত্যা ও নির্যাতনের
প্রতিবাদে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট এক সংবাদ সম্মেলনের আয়োজন
করে।

সংবাদ লিখিত বক্তব্য পাঠ করেন হিন্দু মহাজোটের মহাসচিব অ্যাডঃ গোবিন্দ চন্দ্র প্রামাণিক, সাথে আছেন বরিশাল শহরে প্রায় ৭ কোটি টাকা মূল্যের সম্পত্তি ও কাপড়ের দোকান হতে বে- দখল হওয়া মালতী রাণী, হিন্দু
মহাজোটের প্রেসিডিয়াম মেম্বার অভয় কুমার রায়, সাংগঠণিক সম্পাদক সুশান্ত চক্রবর্তী, দপ্তর সম্পাদক কল্যাণ মন্ডল, হিন্দু ছাত্র মহাজোটের সভাপতি সাজেন কৃষ্ণ বল, যুগ্ম-সাধারণসম্পাদক প্রসেঞ্জিৎ মধু প্রমুখ লিখিত বক্তব্যে বলা হয় বরিশাল সদরের ৭৫ বছর বয়স্ক বিধবা মহিলা মালতি রানী ১৯৪০সাল থেকে শংকর কুমার রায় চৌধুরীর বরিশাল শহরের চকবাজারের ২৩ শতাংশ জমিতে ভাড়াটিয়া হিসেবে বসবাস শুরু করেন। পরবর্তীতে তার ওয়ারিশদের নিকট
২০০৩ সালে জমিটি মালতি রানী সাফ-কবলা দলিল মূলে ক্রয় করেন। সামনে একটি কাপড়ের দোকান করতেন মালতি রাণীর স্বামী। মালতি রাণীর স্বামীর মৃত্যুর সাথে সাথেই স্থানীয় প্রভাবশালী সাবেক কাউন্সিলর জামাল হোসেন নোমান জমিটি
দখল করার চেষ্টা করেন। জামাল হোসেন নোমান প্রভাবশীল ও বহু অবৈধ সম্পদের মালিক হওয়ায় মালতি রাণী প্রশাসন ও কোর্ট কাচারীতে দৌড়াদৌড়ি করেও কোন প্রতিকার পন নাই। গতমাসে উক্ত জামাল হোসেন নোমান জাল জালিয়াতিমূলক
দলিল তৈরী করে মালতি রাণীর জমি দখল করে বহুতল ভবন নির্মান কাজ শুরু করেন।

মালতি রাণীর বাড়ী জমি দখল করে তাকে দেশ ছেড়ে ভারতে পাঠানোর হুমকী ধামকী এবং খুন গুমের হুমকী দিচ্ছে। তিনি ভয়ে নিজেহর বাড়ীতে যেতে পারছেন না। প্রশাসন ও আদালতে আবেদন নিবেদন করেও কোন প্রতিকার পান নাই। সর্বশান্ত হয়ে
প্রধানমন্ত্রীর হস্থক্ষেপ কামনা করেন।

জামাল হোসেন নোমান জমির মালিক রাজেন্দ্র রায়ের সাথে ১৯৭২ সালে আদালতের সোলেনামামূলে মালিকানা দাবী করেন। অথচ রাজেন্দ্র রায় মারা গিয়েছেন ১৯৫০সালে। মৃত্যুর ২২বছর পর তিনি আদালতে সাক্ষ্য দিবেন কিভাবে? চকবাজার
ব্যবসায়ী সমিতি লিখিতভাবে জানিয়েছে এই জমির মালিক মালতি রানী । মালতী রাণী সম্পত্তি ফিরে পেতে প্রধানমন্ত্রী হস্থক্ষেপ কামনা করেন। ভারতে পরিবার পরিজন নিয়ে ভারতে যাবার জন্য তিনি কিছু অর্থ ভিক্ষা চান।


এ ক্যটাগরির আরো খবর..