× Banner
সর্বশেষ
২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি ৫০% কমানোর অঙ্গীকার বাংলাদেশের ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়ার আশঙ্কা, ১৭ জেলার নদীবন্দরে সতর্কতা আজ ৪ শ্রাবণ মঙ্গলবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২১ জুলাই মঙ্গলবারের পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সততা চর্চায় উদ্বুদ্ধ করতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন পাইলট প্রকল্পে ৯৯ হাজার শিক্ষার্থী পাবেন বিনামূল্যের পাটের স্কুল ব্যাগ সরকারের ইশতেহারের সঙ্গে সামঞ্জস্য রেখে পরিবেশ মন্ত্রণালয়ের প্রকল্প পরিমার্জনের উদ্যোগ নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগে এনজিওদের এগিয়ে আসার আহ্বান জ্বালানিমন্ত্রীর ২০২৭ সালের হজে ব্যাকঅ্যাপ আবাসন ১% রাখার অনুরোধ বাংলাদেশের আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে – প্রধানমন্ত্রী

সাভারে তিন কিশোরের লাশ উদ্ধার

admin
হালনাগাদ: শনিবার, ১৪ মে, ২০১৬

সাভার প্রতিনিধিঃ সাভারের হেমায়েতপুরে একটি কক্ষ থেকে তিন কিশোরের লাশ উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে দুইজন সহোদর বলে জানিয়েছে পুলিশ।

শনিবার সকালে একটি ডেইরি ফার্মের কক্ষ থেকে তাদের লাশ উদ্ধার করে পুলিশ। নিহতের স্বজনরা জানান, শুক্রবার রাত ১১টার দিকে খাবার খেয়ে ঘুমাতে যায় জীবন, নাসির ও তাদের মামাতো ভাই শাহাদাত। সকালে ঘুম থেকে উঠতে দেরি হওয়ায় তাদেরকে ডাকতে যান জীবন ও নাসিরের মা নাসরিন আক্তার।

এ সময় ঘরের মধ্যে তাদের ৩ জনকেই অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন তিনি। পরে তাদেরকে সেখান থেকে মৃত উদ্ধার করে স্বজনরা। খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলের মর্গে পাঠিয়েছে পুলিশ।

খাদ্যে বিষক্রিয়া অথবা বিষাক্ত কোন পানীয় পানের কারণে তাদের মৃত্যু হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।


এ ক্যটাগরির আরো খবর..