× Banner
সর্বশেষ
চ্যাম্পিয়ন হওয়ায় স্পেনকে অভিনন্দন জানা‌লো বাংলাদেশ দূতাবাস প্রধানমন্ত্রীর সহকারী পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন রাশেদ খাঁন জ্বালানি আমদানিতে ব্যয় ২ বিলিয়ন ডলার, চাপ বাড়ছে রিজার্ভে – বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী পরিবেশ রক্ষায় দ্যা নিউজ ডটকমের সড়কের আগাছা পরিষ্কার প্রধানমন্ত্রীর সঙ্গে আইএলও মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ শার্শার গোগায় ট্রাক্টর ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ মালয়েশিয়া সীমান্তে ৬৪১ অবৈধ অভিবাসী আটক, বাংলাদেশি ৭৩ জন আজ ২০ জুলাই (৩ শ্রাবণ) সোমবারে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় অশ্রুসিক্ত বিদায় মেসির, বিশ্বকাপের মঞ্চে শেষ হলো এক কিংবদন্তির অধ্যায় আজ সোমবার (২০ জুলাই) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে

জামালপুরে বাগানে গাছের মধ্যেই পুড়ে গেছে অধিকাংশ লিচু

admin
হালনাগাদ: শনিবার, ১৪ মে, ২০১৬

জামালপুর প্রতিনিধিঃ জামালপুরে জলবায়ু পরিবর্তনের কারণে গাছের মধ্যেই পুড়ে গেছে অধিকাংশ লিচু। পাশাপাশি এ বছর পাইকারদের লিচুর প্রতি আগ্রহ কম থাকায় বাম্পার ফলন হলেও এখন দাম পাওয়া নিয়ে শঙ্কায় চাষিরা। তবে চামড়া ফেটে যাওয়ায় কিছুটা ক্ষতি হলেও তা পূরণ করা সম্ভব হবে বলে মনে করেন জেলার কৃষি কর্মকর্তা।

জামালপুরের নান্দিনা, গোপালপুর, রাঙ্গামাটিয়া, ডেংগারগড়, গোদাশিমলাসহ ৬ উপজেলায় সুস্বাদু মঙ্গলবারী, বোম্বাই, মোজাফফরী জাতের লিচু পাওয়া যায়। এখানকার লিচু ফরমালিনমুক্ত ও বিষ প্রয়োগ ছাড়া হওয়ায় চাহিদা ভালো। আর অল্প খরচে বেশি লাভ হওয়ায় এই এলাকার কৃষকদেরও প্রথম পছন্দ লিচু।

তবে এ বছর প্রাকৃতিক দুর্যোগ ও পাইকারদের চাহিদা কম থাকায় লিচুর দাম তুলনামূলকভাবে অনেক কম। ফলে লোকসানের আশঙ্কায় দিন কাটাচ্ছেন চাষিরা।এদিকে প্রচণ্ড খরায় লিচুর খোসা জ্বলে গেলেও ক্ষতি পুষিয়ে নেয়া সম্ভব বলে মনে করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপ-পরিচালক ড. মোঃ রফিকুল ইসলাম।


এ ক্যটাগরির আরো খবর..