× Banner
সর্বশেষ
‘চুক্তি করুন না হলে আত্মসমর্পণ’ -ইরানকে কড়া বার্তা ট্রাম্পের রাশিয়া-ইউক্রেন যুদ্ধে নতুন করে প্রাণহানি, দুই দেশেই হামলার তীব্রতা বৃদ্ধি দুই দিনের সরকারি সফরে ঢাকায় সৌদি উপ-পররাষ্ট্রমন্ত্রী ঢাকাসহ ১৩ অঞ্চলে ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত নেপালে ধর্মীয় উত্তেজনা: সামাজিক মাধ্যমে ছড়ানো দাবিগুলোর বাস্তবতা ভোর থেকে ঢাকায় বৃষ্টি, তাপমাত্রা কিছুটা কমার আভাস আজ ১৮ শ্রাবণ মঙ্গলবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৪ আগস্ট মঙ্গলবারের পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে কোটালীপাড়ায় শিক্ষার্থীদের মাঝে সাবেক ভিপি ফায়েকুজ্জামানের ফুটবল বিতরণ দানকৃত সম্পত্তি আজীবন ভোগের অধিকার থাকবে দাতার, আইনের সংশোধনী খসড়ায় অনুমোদন

বিএসএফের গুলিতে এক বাংলাদেশি কিশোর নিহত

admin
হালনাগাদ: শনিবার, ১৪ মে, ২০১৬

চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে এক বাংলাদেশি কিশোর নিহত হয়েছে।

আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে জীবননগরের নতুনপাড়া সীমান্তের কাছে এই ঘটনা ঘটে।গুলিতে নিহত কিশোরের নাম শিহাবউদ্দিন সজল (১৬)।

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ব্যাটালিয়ন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল আমির মজিদ সাংবাদিকদের জানান, আজ সকালে সীমান্তের ৬৬ নম্বর মেইন পিলারের কাছে একটি গাছ থেকে আম পাড়তে যায় শিহাব। এ সময় ১১৩ বিএসএফের সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। গুলি এসে তার পেটে লাগে। পরে স্থানীয় লোকজন শিহাবকে দ্রুত উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ব্যাটালিয়ন কমান্ডার আরো জানান, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর দাবি, শিহাব ভারত সীমান্তের ৫০ মিটার ভেতরে প্রবেশ করায় গুলি করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..