× Banner
সর্বশেষ
খাল খননের উদ্বৃত্ত ৬১ লাখ টাকা কোষাগারে জমা দিলেন ইউএনও ‘ক্লিন অ্যান্ড গ্রিন সিটি’ বাস্তবায়নে দুই সিটির কার্যক্রমে গতি বাড়ানোর নির্দেশ ফেসবুকে প্রেম, নেত্রকোনায় এসে তরুণীকে বিয়ে করলেন চীনা যুবক ডিসেম্বরের মধ্যেই বাংলাদেশে ফিরতে চান শেখ হাসিনা দুই মামলায় জামিন পেলেন ব্যারিস্টার সুমন বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে – নাসীরুদ্দীন পাটওয়ারী ‘দেশকে এগিয়ে নিতে দৈনিক ১৮ ঘণ্টা কাজ করেন প্রধানমন্ত্রী’ এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে – নাহিদ ইসলাম খাদ্য নিরাপত্তা, নবায়নযোগ্য শক্তি ও কৃষকের স্বার্থ বিবেচনায় এগিয়ে নিতে হবে এগ্রিভোল্টাইক কার্যক্রম – পরিবেশমন্ত্রী ইউআইইউতে প্রাইম ব্যাংকের “এমপাওয়ারিং ইয়ুথ সিজন ২.০” অনুষ্ঠিত

নাটোর প্রতিনিধি 

সাবেক এমপি কোহেলী কুদ্দুস সহ ৩২ জনের নামে মামলা

Kishori
হালনাগাদ: বুধবার, ২ অক্টোবর, ২০২৪
সাবেক এমপি কোহেলী কুদ্দুস সহ ৩২ জনের নামে মামলা

বুধবার (২ অক্টোবর) বিএনপি কর্মী সালাউদ্দিন কাফি বাদী হয়ে গুরুদাসপুর থানায় নাটোর- নওগা সংরক্ষিত আসনের সাবেক এমপি কোহেলী কুদ্দুস মুকৃতিসহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের ৩২ জন নেতা কর্মীর নামে একটি মামলা করেন।

 গুরুদাসপুরে যুবদল নেতা কর্মীদের উপর হামলা ও চাঁদাবাজির অভিযোগে এ মামলা করা হয়েছে। এদিকে এই ঘটনায় বিয়াঘাট ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারন সম্পাদক শাহাদৎ হোসেন রান্টুকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করেছে পুলিশ। মামলার অন্য আসামীদের মধ্যে রয়েছেন নাটোর জেলা তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক প্রয়াত এমপি আব্দুল কুদ্দুসের ছেলে আসিফ আব্দুল্লাহ বিন কুদ্দুস শোভন।
পৌর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম সবুজ, কল্লোল ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মিল্টন উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুবাশিষ কবির,যুবলীগ নেতা জামান সরকার প্রমুখ। মামলার এজাহারে বলা হয়েছে ২০২২ সালের ৯ অক্টোবর গুরুদাসপুর উপজেলা যুবদলের আহবায়ক শরিফুল ইসলাম বিপ্লব ও বিএনপি কর্মী সালাহ উদ্দিন কাফির কাছ থেকে গুরুদাসপুর পৌরসভার চাঁচকৈড় শিক্ষা সংঘ এলাকায় সাবেক এমপি এ্যাড. কোহেলী কুদ্দুস মুক্তি ও আসিফ আব্দুল্লাহ বিন কুদ্দুস শোভনের হুকুমে আসামীরা ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন।
পরবর্তীতে মিল্টন, রেজাউল করিম সবুজ, সুজন আহমেদ ও মবিদুল ইসলামের কাছে অভিযুক্ত সকল আসামীর উপস্থিতিতে ৫ লাখ টাকা প্রদান করেন সালাহ উদ্দিন কাফি। বাকী ৫ লাখ টাকা না দিতে পারায় ২০২২ সালের ১১ নভেম্বর সন্ধ্যায় উপজেলা যুবদলের আহবায়ক শরিফুল ইসলাম বিপ্লব, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল আজিজের ছেলে নুরুজ্জামান মিন্টু, বিএনপি কর্মী আরিফুল ইসলাম ও সালাহ উদ্দিন কাফি চাঁচকৈড় বাজারের ক্যাফে রোজ রেস্টুরেন্টে খাবার খাচ্ছিলেন।
এসময় পূর্ব পরিকল্পনা মোতাবেক আসামিরা দেশীয় ধারালো অস্ত্র নিয়ে এসে তাদের উপর হামলা চালায়। ঘটনাস্থলেই বিপ্লব ও বাকী ৩ জন গুরুতর আহত হয়ে রাস্তায় পড়ে থাকে। পরে পথচারীরা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম সরওয়ার হোসেন জানান, এরই মধ্যে একজন আসামিকে গ্রেফতার করা হয়েছে। বাকী আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।


এ ক্যটাগরির আরো খবর..