× Banner
সর্বশেষ
শহীদ আলি খামেনির জানাজায় অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন স্পিকার প্রশান্ত মহাসাগরে সফল উৎক্ষেপণের দাবি বেইজিংয়ের; উদ্বেগ প্রকাশ করেছে জাপান প্রধানমন্ত্রীর সঙ্গে আইএপিবি-এর প্রধান নির্বাহীর সৌজন্য সাক্ষাৎ বিশ্বমানের প্রাথমিক শিক্ষা ব্যবস্থা গড়তে বড় সংস্কারের ঘোষণা -প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী সরকার গ্রামীণ জনপদের উন্নয়নে বদ্ধপরিকর – স্থানীয় সরকার মন্ত্রী তেহরানে খামেনির শোক র‌্যালি শুরু, লাখো মানুষের ঢল শিশুরাই আগামীর বাংলাদেশ, দেশগড়ার সৈনিক: ডা. জুবাইদা রহমান ডিসেম্বরে পরীক্ষা শেষে শিক্ষার্থীদের নতুন বই দিতে চায় সরকার – শিক্ষামন্ত্রী সব ক্লিনিকে ডেলিভারি রুমের ব্যবস্থা না করলে লাইসেন্স বাতিল – স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ফজলুল হকের কাজ-স্মৃতি সংরক্ষণে সব করা হবে – সংস্কৃতিমন্ত্রী

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরায় মাটিবহনকারী ডাম্পারের ধাক্কায় কলেজের প্রভাষকের মৃত্যু

Kishori
হালনাগাদ: শনিবার, ২৭ জানুয়ারী, ২০২৪
কলেজের প্রভাষকের মৃত্যু

 সাতক্ষীরার কলারোয়ায় মাটিবহনকারী ডাম্পারের(ট্রাক) ধাক্কায় এক কলেজের প্রভাষকের মৃত্যু হয়েছে। শনিবার বিকালে কলারোয়ার নজরুলের ইটভাটার সামনে এ ঘটনা ঘটে। মারা যাওয়া কলেজ প্রভাষক মফিজুল ইসলাম (৫৫) নাথপুর গ্রামের ইছাহাক আলী সরদারের পুত্র এবং শেখ আমানুল্লাহ ডিগ্রি কলেজের পরিসংখ্যান বিভাগের প্রভাষক।
স্থানীয়রা জানান, বিকালে তিনি কলারোয়া থেকে মোটরসাইকেল যোগে গ্রামের বাড়ি নাথপুর যাওয়ার পথিমধ্যে নজরুলের ইট ভাটার সামনে পৌছানে একটি দ্রুতগামী মাটিবহনকারী ট্রাক তাকে ধাক্কা দিলে তিনি পড়ে গিয়ে আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে অবস্থার অবনতি হলে সন্ধ্যায় তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।
কলারোয়া থানার অফিসার ইনচার্জ মো: রফিকুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


এ ক্যটাগরির আরো খবর..