× Banner
সর্বশেষ
তরুণীর সাথে যুবকের ছবি ভাইরাল, সমালোচনার ঝড়! বৈষম্যহীন বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নে সংসদের ভেতরে এবং বাইরেও জামায়াতে ইসলামীর সংগ্রাম চলবে মুক্তিযুদ্ধ আমাদের জাতীয় পরিচয়, গর্ব, ঐতিহ্য ও অস্তিত্বের অবিচ্ছেদ্য অংশ -স্থানীয় সরকার মন্ত্রী আগামীকাল ৩০টি নির্বাচিত উপজেলায় বিশেষ হাম টিকা কার্যক্রম -স্বাস্থ্যমন্ত্রী সাপাহারে সরকারি খাল দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ দেশের সর্বোচ্চ ১৩০ ফুট ফ্ল্যাগস্ট্যান্ড বা সুউচ্চ মাস্তুল, বেনাপোল সীমান্তে উড়বে গৌরবের পতাকা সিক্সথ ইয়াং সায়েন্টিস্ট কংগ্রেস দেশের বৈজ্ঞানিক অগ্রযাত্রাকে আরো ত্বরান্বিত করবে -আইসিটি মন্ত্রী নরেন্দ্র মোদির অর্থনৈতিক নীতি প্রচলিত আধা-সমাজতান্ত্রিক নীতির মিশ্রণ বিনিয়োগ পরিবেশ নিয়ে শীর্ষ ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সাফ অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টের ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ায় অভিনন্দন

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরায় ৩ দিন ব্যাপী ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন 

Dutta
হালনাগাদ: শনিবার, ৯ মার্চ, ২০২৪
ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন 

সাতক্ষীরায় ৩ দিন ব্যাপী ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে। সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে শনিবার সকালে সদর উপজেলা প্রাঙ্গণে বর্নাঢ্য র‍্যালী শেষে বেলুন উড়িয়ে ও ফিতা কেটে মেলাটির উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক কাজী আরিফুর রহমান। পরে উপজেলা হলরুমে  আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এসময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম ভূইয়া সভাপতিত্বে সদর উপজেলা ভাইস চেয়ারম্যান কোহিনূর ইসলাম,সদর উপজেলা কৃষি কর্মকর্তা মনির হোসেন, সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা সহিদুর রহমান সহ আরো অনেকে।
ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলায় ৯টি স্টলে কৃষি ভিত্তিক পণ্য,প্রকল্প,রিলে ফসল চাষ,মিনি পুকুর ভিত্তিক তরমুজ চাষ পদ্ধতি প্রদর্শনী করা হয়েছে। কৃষি জমির পরিমান দিন দিন কমে আসছে। এটি রোধ করতে হবে। এছাড়া প্রতিকূল আবহাওয়া সহনশীল নানা জাতের ফসল সহ বিভিন্ন প্রযুক্তির বিষয়েও কথা বলেন তারা।


এ ক্যটাগরির আরো খবর..