× Banner
সর্বশেষ
আজ (১১ শ্রাবণ)  ২৮ জুলাই মঙ্গলবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সরকার শুধু স্বাস্থ্য ব্যবস্থা নয়, সার্বিক উন্নয়নে বদ্ধপরিকর – সমাজকল্যাণ মন্ত্রী চট্টগ্রাম চিড়িয়াখানাকে আন্তর্জাতিক মানে উন্নীত করা হবে – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী রপ্তানি বাণিজ্য বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র উদ্যোক্তাদের আন্তর্জাতিক মেলায় অংশগ্রহণে বুথ ভাড়া মওকুফ করা হবে – বাণিজ্যমন্ত্রী বাংলাদেশকে আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে সরকার – বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী শ্যামনগরে দুই ক্লিনিককে মোবাইল কোর্টে জরিমানা আগস্টে শুরু হচ্ছে ৪ দিনব্যাপী ‘আবাসন মেলা’ বিমান চলাচল ও পর্যটন প্রকল্পে স্থানীয় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে – আফরোজা নতুন কুঁড়ি ফুটবলে চ্যাম্পিয়ন সিলেট-রংপুর নারী ও কন্যাশিশুর বিরুদ্ধে সহিংসতা জাতীয় সংকটে পরিণত হয়েছে – মহিলা পরিষদ

অ আ আবীর আকাশ, লক্ষ্মীপুর 

লক্ষ্মীপুরে ইটভাটায় বিদ্যুৎস্পৃষ্টে ২ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু! 

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬
ইটভাটায় বিদ্যুৎস্পৃষ্টে

লক্ষ্মীপুর সদর উপজেলার সুতারগোপ্টা এলাকায় একটি ইটভাটায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে ওই এলাকার ‘এনবিসি ব্রিকস’ (যা স্থানীয়ভাবে আকবর কোম্পানি নামে পরিচিত) নামক ভাটায় এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো আজ সকালেও শ্রমিকেরা ইটভাটায় কাজ করছিলেন। দুপুরে কাজ শেষে টিনের তৈরি একটি ঘরে বিশ্রাম নিতে যান দুই শ্রমিক। এসময় অসাবধানতাবশত ঘরটি বিদ্যুতায়িত হয়ে পড়লে তাঁরা মারাত্মকভাবে বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই ওই দুই শ্রমিকের মৃত্যু হয়। ঘটনার পর সেখানে উপস্থিত অন্য শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে স্থানীয় লোকজন ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিহত দুই শ্রমিকের মরদেহ উদ্ধার করে পার্শ্ববর্তী কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তাঁদের নাম-পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
ইটভাটায় এমন আকস্মিক মৃত্যুর ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এদিকে ভাটায় শ্রমিকদের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে অন্য শ্রমিক ও স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।
লক্ষ্মীপুর সদর থানার পুলিশ জানায়, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। নিহতদের পরিচয় নিশ্চিত হওয়ার পর তাঁদের পরিবারের কাছে মরদেহ হস্তান্তরসহ প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।


এ ক্যটাগরির আরো খবর..