× Banner
সর্বশেষ
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন: ট্রেন্ডে এগিয়ে বিজেপি, সরকার গঠনের পথে স্বাধীন গণমাধ্যমই গণতন্ত্রের জবাবদিহিতার প্রধান হাতিয়ার: তথ্যমন্ত্রী জেলাপ্রশাসক সম্মেলন দ্বিতীয় দিনে তৃতীয় অধিবেশনে আলোচিত বিষয়াবলি সিরডাপ-এর সঙ্গে যৌথ উদ্যোগে পল্লী উন্নয়নে নতুন গতি আসবে -এলজিআরডি মন্ত্রী জেলাপ্রশাসক সম্মেলনের দ্বিতীয় দিনে দ্বিতীয় অধিবেশনে আলোচিত বিষয়াবলি বন্যায় ক্ষতিগ্রস্ত বোরো চাষিদের ৭৫০০ টাকা করে সহায়তা দেবে সরকার – কৃষিমন্ত্রী ডাসারে ভ্রাম্যমাণ বাসে বেকারদের কম্পিউটার প্রশিক্ষণ চলচ্চিত্র মানুষের চিন্তায় গভীর পরিবর্তন বা “প্যারাডাইম শিফট” ঘটাতে সক্ষম -তথ্য ও সম্প্রচার মন্ত্রী সাংস্কৃতিক জাগরণে জেলা প্রশাসকদের বলিষ্ঠ ভূমিকার আহ্বান সংস্কৃতিমন্ত্রীর কামারখালী বাজারের পানি নিস্কাশনের ড্রেন যেন ময়লার ভাগাড়

সাজেদা চৌধুরীর পক্ষে প্রচারণায় সাংবাদিক লায়েকুজ্জামান

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৭ ডিসেম্বর, ২০১৮

আবু নাসের হুসাইন, সালথা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুর:২ (নগরকান্দা, সালথা ও কৃষ্ণপুর) আসনে সাজেদা চৌধুরীর পক্ষে প্রচার প্রচারণায় মাঠে নেমেছেন আওয়ামীলীগ থেকে আরেক মনোনয়ন প্রত্যাশী সাবেক ছাত্রনেতা ও ফরিদপুর জেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক লায়েকুজ্জামান লায়েক।

মঙ্গলবার ও বুধবার সকাল থেকে রাত পর্যন্ত ফরিদপুর:২ (নগরকান্দা, সালথা ও কৃষ্ণপুর) আসনের নগরকান্দা ও সালথা উপজেলার বেশ কয়েকটি ইউনিয়নের বিভিন্ন এলাকায় তিনি আওয়ামী লীগের প্রার্থী সৈয়দা সাজেদা চৌধুরীর পক্ষে নৌকায় ভোট চাইতে প্রচারণায় নামেন। এসময় তিনি বেশ কয়েকটি পথ সভা, উঠোন বৈঠক ও আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে নির্বাচন বিষয়ে মতবিনিময় করেন।

সাবেক ছাত্রনেতা লায়েকুজ্জামান লায়েক বিভিন্ন কর্মসূচিতে বর্তমান সরকারের উন্নয়ন কাজের তথ্য তুলে ধরে তিনি বলেন, ‘নৌকা বঙ্গবন্ধুর প্রতীক, মুক্তিযুদ্ধের প্রতীক, উন্নয়নের প্রতীক। দেশের চলমান উন্নয়ন অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে নেত্রী শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনতে সৈয়দা সাজেদা চৌধুরী এমপিকে নৌকা মার্কায় ভোট দিন।

উন্নয়নের স্বার্থে নৌকার বিজয় নিশ্চিত করার বিকল্প নেই।’ এসময় উপজেলা ও ইউনিয়ন আওয়ামীলীগসহ অঙ্গসংগঠনের নেতাকর্মী ও সমর্থকেরা উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..