× Banner
সর্বশেষ
বন্যা পরিস্থিতির উন্নতি, অধিকাংশ জেলায় স্বাভাবিক অবস্থা ফিরছে প্রস্তাবিত কর্পোরেট গভর্ন্যান্স রুলস ২০২৬ নিয়ে আইসিএসবির সিপিডি প্রোগ্রাম মাগুরায় ১০ হাজার গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করলেন সংস্কৃতি মন্ত্রী মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলনের আহ্বান পানি সম্পদমন্ত্রীর মহেশপুর সীমান্ত দিয়ে ৬ জনকে পুশইন চেষ্টা রুখে দিয়েছে বিজিবি ঝিনাইদহে প্রথমবার পালিত হলো বিশ্ব পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধ দিবস তথ্য ও উপাত্তের ভিত্তিতে নিরপেক্ষভাবে কাজ করাই পেশাদার সাংবাদিকতার মূল দর্শন – তথ্যমন্ত্রী Inner Wheel Club of Dhaka Cosmopolitan 2026–2027 Handover Ceremony & Collar Exchange Program ব্যবসা সম্প্রসারণেই অর্থনৈতিক উন্নয়ন সম্ভব, ব্যবসায়ীদের প্রতি পরিবেশমন্ত্রীর আহ্বান ছাত্র আন্দোলনের চাপের মুখে ভারতের শিক্ষামন্ত্রীর সরে দাঁড়ানোর ঘোষণা

সাকিবের জ্যামাইকা জিতলেই ফাইনালে

admin
হালনাগাদ: বুধবার, ৩ আগস্ট, ২০১৬

ক্রীড়া ডেস্ক: গত রোববার ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) প্রথম পর্ব শেষ হয়েছে। ওয়েস্ট ইন্ডিজের ঘরোয়া এই টি-টোয়েন্টি প্রতিযোগিতার সেরা চারে উঠেছে যথাক্রমে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স, জ্যামাইকা তালওয়াস, সেন্ট লুসিয়া জুকস ও ত্রিনবাগো নাইট রাইডার্স।

পয়েন্ট তালিকার দুইয়ে থেকে প্রথম পর্ব শেষ করা সাকিব আল হাসানের দল জ্যামাইকা তালাওয়াস আগামীকাল ভোরে প্রথম প্লে-অফে খেলবে শীর্ষ দল গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের সঙ্গে। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় ভোর ৫টায়। সরাসরি দেখাবে সনি সিক্স চ্যানেল।

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় প্রথম পর্বে নিজেদের শেষ দুই ম্যাচেই হেরেছে জ্যামাইকা। ওই দুই ম্যাচে সাকিবও ভালো করতে পারেননি। প্রথম ম্যাচে সাকিব বোলিং ভালো করলেও (৪ ওভারে ২৫ রান দিয়ে ১ উইকেট) ব্যাট হাতে গোল্ডেন ডাক মারেন। দ্বিতীয় ম্যাচে বোলিংয়ে উইকেট পাননি, ব্যাট হাতে ৯ বলে করেন অপরাজিত ৯ রান।

প্রথম প্লে-অফে সাকিবের পাশাপাশি তাই জ্যামাইকার অন্য ক্রিকেটারদের জ্বলে উঠতে হবে। গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের বিপক্ষে জিতলেই সরাসরি ফাইনালে চলে যাবে তারা। এই ম্যাচ হেরে গেলেও ফাইনালে ওঠার আরেকটা সুযোগ পাবে জ্যামাইকা। দ্বিতীয় প্লে-অফে সেন্ট লুসিয়া জুকস ও ত্রিনবাগো নাইট রাইডার্সের ম্যাচে জয়ী দলের বিপক্ষে তৃতীয় প্লে-অফে খেলে ফাইনালে ওঠার সুযোগ থাকবে তাদের।


এ ক্যটাগরির আরো খবর..