× Banner
সর্বশেষ
ওভারথিংকিং ডিটক্স ব্লুপ্রিন্ট বইটির মোড়ক উন্মোচন করলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বন্যা পরিস্থিতির উন্নতি, অধিকাংশ জেলায় স্বাভাবিক অবস্থা ফিরছে প্রস্তাবিত কর্পোরেট গভর্ন্যান্স রুলস ২০২৬ নিয়ে আইসিএসবির সিপিডি প্রোগ্রাম মাগুরায় ১০ হাজার গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করলেন সংস্কৃতি মন্ত্রী মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলনের আহ্বান পানি সম্পদমন্ত্রীর মহেশপুর সীমান্ত দিয়ে ৬ জনকে পুশইন চেষ্টা রুখে দিয়েছে বিজিবি ঝিনাইদহে প্রথমবার পালিত হলো বিশ্ব পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধ দিবস তথ্য ও উপাত্তের ভিত্তিতে নিরপেক্ষভাবে কাজ করাই পেশাদার সাংবাদিকতার মূল দর্শন – তথ্যমন্ত্রী Inner Wheel Club of Dhaka Cosmopolitan 2026–2027 Handover Ceremony & Collar Exchange Program ব্যবসা সম্প্রসারণেই অর্থনৈতিক উন্নয়ন সম্ভব, ব্যবসায়ীদের প্রতি পরিবেশমন্ত্রীর আহ্বান

দেশব্যাপী বর্বরোচিত জঙ্গী হামলার প্রতিবাদে কালীগঞ্জে মানববন্ধন

admin
হালনাগাদ: বুধবার, ৩ আগস্ট, ২০১৬

ঝিনাইদহ প্রতিনিধি: দেশব্যাপী বর্বরোচিত জঙ্গী হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলা অধিকার মঞ্চ। বুধবার সকাল ১১ টা থেকে দুপুর বেলা ১২ টা পর্যন্ত উপজেলা পরিষদের সামনে ঘন্টা ব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ঝিনাইদহ-৪ আসনের জাতীয় সংসদ সদস্য ও কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল আজীম আনার।

সে সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ঝিনাইদহ জেলা অধিকার মঞ্চের সভাপতি ও সাবেক উপাধ্যক্ষ এন এম শাহজালাল, জেলা অধিকার মঞ্চের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, এইড এর ডিরেক্টর (প্রোগ্রাম) আশাবুল হক, প্রকল্প সমন্বয়কারী শাহাবুদ্দীন আহম্মদ, অধিকার মঞ্চের সদর উপজেলা সভাপতি সুরাইয়া পারভিন মলি, কালীগঞ্জ উপজেলার সাধারণ সম্পাদক কমলেশ শর্মা, কোটচাঁদপুর উপজেলার সভাপতি নজরুল ইসলাম প্রমুখ। মানববন্ধন টি পরিচালনা করেন কালীগঞ্জ উপজেলা অধিকার মঞ্চের সভাপতি ইছাহক আলী।

এছাড়া মানববন্ধনে বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, শিক্ষক, সুধীবৃন্দ, সাধারণ জনগণসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

মানববন্ধনে প্রধান অতিথি এমপি আনার বলেন, ধর্মের দোহায় দিয়ে কমলমতি শিশু-কিশোর- যুবকদের জঙ্গী বানিয়ে মানুষ হত্যাসহ দেশে বিশৃংখলা সৃষ্টি করা হচ্ছে। তিনি আরো বলেন, পবিত্র কোরআন হাদিসে পরিস্কার বলা আছে, যার মানুষ হয়ে মানুষ খুন করবে তারা কবিরা গুনাহের শামিল হবে। তিনি জঙ্গীবাদ ও সন্ত্রাস প্রতিরোধে দলমত নির্বিশেষে সকলকে এগিয়ে এসে প্রতিরোধ গড়ে তোলার আহবান জানান।


এ ক্যটাগরির আরো খবর..