‘প্রহসন ছাড়া কিছু নয় বিএনপির ঐক্যের ডাক’

স্টাফ রিপোর্টার: বিএনপি একদিকে জঙ্গি হত্যা নিয়ে প্রশ্ন তুলছে, অন্যদিকে জাতীয় ঐক্যের ডাক দিচ্ছে। বিএনপির এই ঐক্যের ডাক প্রহসন ছাড়া আর কিছু নয়। বলেছেন, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

বুধবার সকালে সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ সাংবাদিকদের এসব কথা বলেন। এর আগে নেদারল্যান্ডের রাষ্ট্রদূত লিয়ন মার্গারেথ কাউলানেয়ারের সঙ্গে বৈঠক করেন তিনি।

মন্ত্রী আরো বলেন, বর্তমানে বিশ্বের বিভিন্ন স্থানে সন্ত্রাসী হামলা হচ্ছে। তবে বাংলাদেশে যে দুটি হামলা হয়েছে, তারা জীবিত থাকতে পারেনি। এমনকি আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতার কারণে কল্যাণপুরের জঙ্গি আস্তানাও আমরা উদঘাটন করে বিনাশ করতে পেরেছি।

এ সময় নেদারল্যান্ডের রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আমরা সন্তুষ্ট। আমরা এখানে বিনিয়োগে আগ্রহী। বিশেষ করে আমরা বাংলাদেশের গামের্ন্টস খাতে বিনিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছি।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।