× Banner
সর্বশেষ
ঢাকার যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে প্রধানমন্ত্রীর সভা জাতীয় ঐতিহ্য ও সংস্কৃতি সংরক্ষণে সরকারের ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী ফরিদপুরে লিচু চুরিতে বাধা, বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ; এলাকায় হামলা-ভাঙচুর জমি নিয়ে বিরোধে সালথায় চাচা-ভাতিজার সংঘর্ষ, আহত ৪ শার্শায় বোরো ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন, ধান ক্রয়ের লক্ষ্যমাত্রা ২ হাজার ৫৪৪ মে.টন সমুদ্রপথে বিদেশ যাত্রা বন্ধ করতেই হবে – প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী ঠাকুরগাঁওয়ে ভুট্টা ক্ষেত থেকে শিশুর মরদেহ উদ্ধার আটক-১ ঝিনাইদহে বাবা ও চাচার বিরুদ্ধে ভাই-বোনের সংবাদ সম্মেলন অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইদহে বিএনপির লিফলেট বিতরণ আড়পাড়া উচ্চ বিদ্যালয়ের মেধাবী ছাত্র- ছাত্রীদের বৃত্তি প্রদান করলেন কাজী সুফিয়া -মোতাহার কল্যাণ ট্রাস্ট

সাংসদ লিটনের রিমান্ড ও জামিন আবেদন নাকচ; কারাগারে প্রেরণ

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০১৫

শেখ মামুনুর রশিদ, রংপুর অফিস: গাইবান্ধার সুন্দরগঞ্জে শিশু সৌরভকে গুলি করে আহত ও হত্যা চেষ্টা মামলায় গ্রেফতার গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সরকার দলীয় সাংসদ মঞ্জুরুল ইসলাম লিটনের রিমান্ড ও জামিন আবেদন নাকচ করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার বেলা ১১:৪৮ মিনিটে এমপি লিটনকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটেরর আমলী আদাতে হাজির করলে সাত দিনের রিমান্ড আবেদন করেন রাষ্ট্র পক্ষের আইনজীবি পিপি এ্যাডভোকেট সফিকুর রহমান সফিক। অপর দিকে এমপি লিটনের আইনজীবি এ্যাডভোকেট সিরাজুল ইসলাম বাবু আসামীকে নির্দোষ দাবি করে জামিন আবেদন করলে উভয়ের রিমান্ড ও জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিজ্ঞ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ময়নুল হাসান ইউসুফ।

গত বুধবার রাত ৯ টায় রাজধানীর উত্তরার বাসা থেকে গ্রেফতার করে মহানগর গোয়ন্দা পুলিশ। পরে বৃহস্পতিবার ভোর ৫: ৩৭ মিনিটে সাংসদ লিটনকে গাইবান্ধা জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আনা হয়। এদিকে জেলা আইনজীবি সমিতির পূর্ব ষোঘনা অনুযায়ী দুপুর ১২ টা পর্যন্ত কর্মবিরতি কর্মসূচি পালন করায় তাকে আদালতে নিতে একটু বিলম্ব হয়। মামলার বিষয়ে পিপি এ্যাডভোকেট সফিকুর রহমান বলেন, কেউ আইনের উর্দ্ধে নয়, দোষ করলে শাস্তি পেতেই হবে। তাই সরকার দলীয় এমপি লিটনকে জামিন না দিয়ে আবারো প্রমান হলো আইন সবার জন্য সমান।

আসামি পক্ষের আইনজীবি এ্যাডভোকেট সিরাজুল ইসলাম বাবু জানান, হত্যা চেষ্টার মামলায় জামিন আবেদন করেছিলাম বিজ্ঞ আদালত তা খারিজ করে দিয়েছেন, আমরা জামিনের জন্য উচ্চ আদালতে আপিল করব। অন্য দিকে এমপি লিটনের বিরুদ্ধে করা মিথ্যা মামলা প্রত্যাহার ও তাকে অবিলম্বে ছেড়ে দেয়ার দাবিতে কোর্ট চত্বরে বিক্ষোভ করেছেন তার সমর্থিতরা। পরে ডিসি ও এসপি অফিস ঘেরাও করতে গেলে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করার জন্য পুলিশ ১২ রাউন্ড ফাকাঁ গুলি ছোড়েন, এতে আহত হয়েছে অন্তত ১৫ জন। এর মধ্যে ৮ জনকে গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে আইনশৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে পুলিশ জানিয়েছে। তবে লিটনের নির্বাচিত এলাকার সার্বিক পরিস্থিতির অবনতি হতে পারে বলে আশংকা রয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..