× Banner
সর্বশেষ
তৃতীয় দিনের চতুর্থ অধিবেশনে আলোচিত বিষয়াবলি কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ৫০ শয্যার আইসিইউ বেড উদ্বোধন করলেন প্রধানমন্ত্রীর স্ত্রী ডা. জুবাইদা ঝিকরগাছায় ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলার শুভ উদ্বোধনে এমপি ডাঃ মোসলেহ উদ্দিন ফরিদ পঞ্চগড়ের বোদায় নিজ বাসের চাকায় পিষ্টে বাস সুপারভাইজারের মর্মান্তিক মৃত্যু শিক্ষার্থীদের সুস্বাস্থ্য ও সুশিক্ষা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী দায়বদ্ধ – মাহ্‌দী আমিন কামারখালী বাজার ব্যবসায়ীদের দাবী কামারখালী’র ল্যাট্রিন ও কসাইখানা কবে চালু হবে সময় মতো প্রকল্প বাস্তবায়ন না হলে তা অর্থনৈতিক বোঝা হয়ে দাঁড়ায় – সড়কমন্ত্রী নতুন কুঁড়িতে আহত ক্রীড়াবিদের চিকিৎসার দায়িত্ব নিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী ভূমির অবৈধ দখল উচ্ছেদে ডিসিদের সহায়তা চাইলেন গণপূর্ত মন্ত্রী প্রাথমিক শিক্ষার সার্বিক উন্নয়নে একাধিক উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ

সালথা (ফরিদপুর) প্রতিনিধি

সরকারের উন্নয়নের লিফলেট বিতরণ করলেন সাবেক এমপি জুয়েল চৌধুরী

Brinda Chowdhury
হালনাগাদ: শুক্রবার, ২৮ জুলাই, ২০২৩
উন্নয়নের লিফলেট বিতরণ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রেখে সরকারের উন্নয়ন জনগণের কাছে পৌঁছে দেওয়ার লক্ষে  ফরিদপুর-২ আসনে লিফলেট বিতরণ করেছেন  সাবেক সংসদ সদস্য, ফরিদপুর জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ সাইফুজ্জামান চৌধুরী জুয়েল।
শুক্রবার (২৮ জুলাই) দিনব্যাপী সালথা সদর বাজারসহ উপজেলার কয়েকটি বাজারে এই লিফলেট বিতরণ করেন তিন ।
এসময় তিনি বলেন, আগামী ৬মাসের মধ্যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। জননেত্রী শেখ হাসিনা মানবতার কান্ডারী বাংলাদেশকে একটি উন্নয়নশীল দেশে পৌঁছে দিয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত স্মার্ট বাংলাদেশ তৈরি করার লক্ষ্যে সারাদেশব্যাপি যে উন্নয়ন হয়েছে, সেই উন্নয়ন মানুষের কাছে পৌঁছে দেয়ার জন্য এই লিফলেট বিতরণ করছি। এই উন্নয়নের প্রতিফলন টা আগামী নির্বাচনে নৌকা মার্কা যাকেই দেবে তার হয়ে একসাথে আমরা কাজ করে নৌকার জয় সুনিশ্চিত করবো ইনশাআল্লাহ।
এ সময় উপস্থিত ছিলেন, নগরকান্দা উপজেলা সেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুজ্জামান আইয়ুব, সাবেক ইউপি সদস্য লিফটন চৌধুরী, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের নেতা শের আলী মিয়া, আওয়ামী লীগকর্মী সজিব চৌধুরী প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..