× Banner
সর্বশেষ
ঐতিহ্য রক্ষায় সাংগ্রাই উৎসবের ভূমিকা অপরিসীম-পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বার কাউন্সিলে নির্বাচন করতে ব্যারিস্টার সুমনের হাইকোর্টে রিট এসএমই ফাউন্ডেশনের সহায়তায় উৎপাদন খাত ও নারী উদ্যোক্তাদের সহজ শর্তে ঋণ দেবে ব্র্যাক ব্যাংক গৌরনদীতে মাই টিভির শুভ জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া-মোনাজাত ব্যবসায়ীকে মারধর করে টাকা ছিনতাই অভিযোগ গৌরনদীতে নানা আয়োজনে বর্ষবরন পুলিশ পরিচয় দিয়ে আটক পিকআপ চালক পাওনা টাকা ফেরত পেতে মামলা করায় চাকুরিজীবী ও তার ভাইকে অপহরণ, মুক্তিপণ দিয়ে মুক্তি আমরা সকলে মিলে সম্প্রীতির বাংলাদেশ গড়তে চাই -এস এম জিলানী কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

সরকারী বীরশ্রেষ্ঠ আব্দুর রউফ কলেজে এইচ.এস.সি বোর্ড পরীক্ষায় অতিরিক্ত ফি আদায়

admin
হালনাগাদ: বুধবার, ২৩ ডিসেম্বর, ২০১৫

মধুখালী প্রতিনিধিঃ মধুখালী উপজেলার কামারখালী সরকারী বীরশ্রেষ্ঠ আব্দুর রউফ কলেজ শাখায় ২০১৫ ইং সনে এ বছর এইচ.এস.সি নির্বাচনী পরীক্ষায় ৪০০ জন ছাত্র-ছাত্রী অংশগ্রহন করেন এর মধ্যে ৭২ জন পাশ করে আর ফেল করে বাকি ৩২৮ জন। এই ৩২৮ জন কলেজ কর্তৃপক্ষের সিদ্ধান্তে পুনরায় নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহন করে পাশ করে ৪২ জন। তাহলে মোট পাশ করে ১১৪ জন আর বাকি সব তথ্য ও ইংরেজী সহ অন্যান্য বিষয়ে ফেল করে ২৮৬ জন। তাই কলেজ কর্তৃপক্ষের সিদ্ধান্তে উপনিত হয়েছে একটি বিষয়ে ফেল করলে ৫০০ টাকা দুইটি বিষয়ে ফেল করলে ১০০০ টাকা জরিমানা।

আর বোর্ড ফির সাথে মডেল টেষ্ট এবং কোচিং ফির দরুন বিজ্ঞান ১৬০০ টাকা এবং ব্যবসায় ও মানবিক শাখার ১০০০ টাকা দিয়ে ফরম ফিলাপ করে বোর্ড পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। নচেৎ কেউ বোর্ড পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না। এর মধ্যে সরকার কৃর্তক বোর্ড ফি টাকার রশিদ হচ্ছে বাকি আদায়কৃত টাকার কোন রশিদ অভিভাবক অথবা ছাত্র/ছাত্রীদের কারো নিকট প্রদান করছে না। এমনকি এই কলেজের বিরুদ্ধে প্রশাসনিক কোন ব্যবস্থা গ্রহণ করছে না। এই কি কামারখালী সরকারী কলেজের কার্যক্রম।

এ ব্যপারে কলেজের অধ্যক্ষ মোঃ মাহবুব আলম এর নিকট অতিরিক্ত টাকা আদায়ের ব্যপারে অভিভাবক জিজ্ঞাসা করলে তিনি বলেন আমি একজন সরকারী কলেজের অধ্যক্ষ আপনারা আমার উপর চাপ দিলে আমি এই কলেজ থেকে বদলী হয়ে যাব এমনকি এই কলেজে চাকুরী করব না। এবং তিনি আরো বলেন আমার সিদ্ধান্ত সঠিক এবং এহেন কার্যক্রম চালিয়ে যাব।


এ ক্যটাগরির আরো খবর..