× Banner
সর্বশেষ
পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে কিরগিজস্তান রাষ্ট্রপতির বিশেষ দূতের সাক্ষাৎ সাতক্ষীরা জেলা ধারাভাষ্যকার অ্যাসোসিয়েশনের  পূর্ণাঙ্গ কমিটি গঠন; সভাপতি সানা ও সম্পাদক ইকবাল  শার্শার উলসী ‘জিয়ার খাল’ পরিদর্শনে মফিকুল হাসান তৃপ্তি: উদ্বোধনে আসছেন তারেক রহমান বাগআঁচড়ায় ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীকে প্রতারণার ফাঁদে ফেলে ভ্যান চুরি সরকারের দুই মাস পূর্তি উপলক্ষ্যে শনিবার বিকেলে সংবাদ সম্মেলন প্রথম ধাপে শেষ হলো ৪০০ মনোনয়ন প্রত্যাশীর সাক্ষাৎকার উপকূলে লবণাক্ততা ও দূষণ বড় চ্যালেঞ্জ – পরিবেশ প্রতিমন্ত্রী শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগে দুর্নীতি-অনিয়ম বরদাস্ত করা হবে না – শিক্ষামন্ত্রী পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ উলাশী জিয়া খাল পুনঃখনন স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর নেতৃত্বে সুষম উন্নয়নে সমতলের সাথে সমভাবে এগোবে পাহাড়– পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান

সরকারি আইন কর্মকর্তাদের মাসিক রিটেইনার ফি ৪-৫ গুণ বৃদ্ধি

Dutta
হালনাগাদ: বৃহস্পতিবার, ২০ মে, ২০২১
https://thenewse.com/wp-content/uploads/pm-60.jpg

ঢাকা, ৬ জ্যৈষ্ঠ (২০ মে): রাষ্ট্রপক্ষের মামলা পরিচালনায় আরো বেশি দায়িত্বশীল ও দায়বদ্ধ করে তোলার লক্ষ্যে দেশের সকল জেলায় নিয়োজিত জিপি-পিপিসহ সকল পর্যায়ের সরকারি আইন কর্মকর্তাদের মাসিক রিটেইনার ফি ৪ থেকে ৫ গুণ বাড়িয়েছে সরকার। এছাড়া মামলার শুনানির জন্য দৈনিক ফি এবং ভ্যালুয়েশন ফিও বাড়ানো হয়েছে।

    আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হকের বিশেষ উদ্যোগে এসব ফি বাড়ানো হলো। আইনমন্ত্রী আনিসুল হক ২০১৪ সালে প্রথমবার আইন মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণের পর রাষ্ট্রপক্ষের মামলা পরিচালনায়  আইন কর্মকর্তাদের আরো বেশি দায়িত্বশীল ও দায়বদ্ধ করে তোলার পাশাপাশি তাদের  দক্ষতা বৃদ্ধির উদ্যোগ নেন। এ উদ্যোগের অংশ হিসেবে আইন কর্মকর্তাদের মাসিক রিটেইনার ফিসহ অন্যান্য ফি বাড়ানোর বিষয়ে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার শরণাপন্ন হলে প্রধানমন্ত্রী তাতে সায় দেন।

    অর্থ মন্ত্রণালয়ের সম্মতি অনুযায়ী জিপি, পিপি ও বিশেষ পিপিদের মাসিক রিটেইনার ফি পুনঃনির্ধারণ করা হয়েছে- বিভাগীয় শহরের  ক্ষেত্রে ১৫ হাজার টাকা ও জেলা শহরের ক্ষেত্রে ১২ হাজার টাকা, পূর্বে ছিল মেট্রোপলিটন এলাকার ক্ষেত্রে ৩ হাজার টাকা ও জেলা শহরের ক্ষেত্রে ১ হাজার ৫০০ টাকা। এ ছাড়া জিপিদের মামলা প্রতি মাসিক ভ্যালুয়েশন ফি পুনঃনির্ধারণ করা হয়েছে সর্বোচ্চ ৫ হাজার টাকা, পূর্বে ছিল সর্বোচ্চ ৩ হাজার টাকা। মামলার শুনানির জন্য পিপি ও বিশেষ পিপিদের দৈনিক ফি পুনঃনির্ধারণ করা হয়েছে- পূর্ণ দিবসের জন্য ৬০০ টাকা, অর্ধদিবসের জন্য ৩০০ টাকা, পূর্বে ছিল পূর্ণ দিবসের জন্য ৫০০ টাকা ও অর্ধদিবসের জন্য ২৫০ টাকা।

    অতিরিক্ত  জিপি ও অতিরিক্ত পিপিদের মাসিক রিটেইনার ফি পুনঃনির্ধারণ করা হয়েছে- বিভাগীয় শহরের ক্ষেত্রে ১২ হাজার টাকা ও জেলা শহরের ক্ষেত্রে ৯ হাজার টাকা, পূর্বে ছিল মেট্রোপলিটন এলাকার ক্ষেত্রে ৩ হাজার টাকা ও জেলা শহরের ক্ষেত্রে ১ হাজার ৫০০ টাকা। এ ছাড়া অতিরিক্ত জিপিদের মামলা প্রতি মাসিক ভ্যালুয়েশন ফি পুনঃনির্ধারণ করা হয়েছে সর্বোচ্চ ৫ হাজার টাকা, পূর্বে ছিল সর্বোচ্চ ৩ হাজার টাকা। মামলার শুনানির জন্য অতিরিক্ত পিপিদের দৈনিক ফি পুনঃনির্ধারণ করা হয়েছে­­- পূর্ণ দিবসের জন্য ৫০০ টাকা, অর্ধদিবসের জন্য ৩০০ টাকা, পূর্বে ছিল পূর্ণ দিবসের জন্য ৪০০ টাকা ও অর্ধদিবসের জন্য ২৫০ টাকা।

    এজিপি, এপিপি ও এলজিপিদের মাসিক রিটেইনার ফি পুনঃনির্ধারণ করা হয়েছে- বিভাগীয় শহরের ক্ষেত্রে ৬ হাজার টাকা ও জেলা শহরের ক্ষেত্রে ৪ হাজার টাকা, পূর্বে এজিপি ও এলজিপিরা ৭৫০ টাকা হারে মাসিক রিটেইনার ফি পেতেন। এপিপিরা কোন রিটেইনার ফি পেতেন না। নতুন নিয়মে এজিপি ও এলজিপিদের মামলা প্রতি মাসিক ভ্যালুয়েশন ফি পুনঃনির্ধারণ করা হয়েছে সর্বোচ্চ ৫ হাজার টাকা, পূর্বে ছিল সর্বোচ্চ ৩ হাজার টাকা। মামলার শুনানির জন্য এপিপিদের দৈনিক ফি পুনঃনির্ধারণ করা হয়েছে- পূর্ণ দিবসের জন্য ২৫০ টাকা, অর্ধদিবসের জন্য ১৫০ টাকা, পূর্বে ছিল পূর্ণ দিবসের জন্য ২০০ টাকা ও অর্ধদিবসের জন্য ১০০ টাকা।


এ ক্যটাগরির আরো খবর..