× Banner
সর্বশেষ
FICCI FDI Conference 2026-এ প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা স্মারক প্রদান বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে FICCI FDI Conference 2026, উন্মোচিত হলো এফডিআই রিপোর্ট মাদারীপুরে বৈশাখী ভাতা ও ঈদ বোনাস না পাওয়ায় দপ্তরিদের শিক্ষা কর্মকর্তার কার্যালয় ঘেরাও কোটালীপাড়ায় উল্টো রথযাত্রায় ভক্তদের ঢল পেঁয়াজ সংরক্ষণে কৃষকদের আরও ১৫ হাজার এয়ার ফ্লো মেশিন দেবে সরকার তথ্য ও সম্প্রচার মন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট-পেজ, বিভ্রান্তি এড়াতে সতর্ক থাকার আহ্বান সাংবাদিকতা পেশা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি -তথ্যমন্ত্রী বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে দেশব্যাপী কর্মসূচির প্রস্তুতি, গুরুত্ব পাচ্ছে ডিজিটাল রূপান্তর ও এআই যুক্তরাষ্ট্র-সৌদি ঐতিহাসিক পারমাণবিক চুক্তি: বেসামরিক কর্মসূচির আড়ালে বাড়ছে কৌশলগত উদ্বেগ বাংলাদেশ-থাইল্যান্ড বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা নতুন উচ্চতায় নেওয়ার আহ্বান

পি আই ডি

প্রধানমন্ত্রীর নেতৃত্বে নারীরা কর্মঠ ও দক্ষতার সাথে পেশায় সফলতার স্বাক্ষর রাখছে -পার্বত্যমন্ত্রী

Kishori
হালনাগাদ: শনিবার, ৯ সেপ্টেম্বর, ২০২৩
প্রধানমন্ত্রীর নেতৃত্বে নারীরা কর্মঠ

নারীদের উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন প্রকল্প গ্রহণ করছে বর্তমান সরকার। নারীরা আগের চেয়ে এখন আরো বেশি কর্মঠ ও দক্ষতার সাথে নিজ নিজ পেশায় সফলতার স্বাক্ষর রাখছে। নারীদের অর্থনৈতিক উন্নয়নের জন্য সরকার বিনামুল্যে নারীদের বিভিন্ন প্রশিক্ষণ, ভাতা এবং সেলাই মেশিন প্রদান অব্যাহত রেখেছে। বলেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।

আজ শনিবার বান্দরবান জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে বান্দরবানের নারীদের সেলাই মেশিন, প্রশিক্ষণ ভাতা, সনদ পত্র ও অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি এসব কথা বলেন।

পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর আরো বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সফল নেতৃত্বে বাংলাদেশ দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। শেখ হাসিনার বলিষ্ট নেতৃত্বের কারণে নারীদের উন্নয়ন অব্যহত রয়েছে।  বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব এঁর ৯৩ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে বান্দরবানে অনগ্রসর নারীদের সেলাই মেশিন, প্রশিক্ষণ ভাতা, সনদপত্র ও স্বেচ্ছাসেবী মহিলা সমিতির মাঝে অনুদান বিতরণ করা হয়েছে।

অনুষ্ঠানে মহিলা বিষয়ক অধিদপ্তরে কম্পিউটার অ্যাপ্লিকেশন প্রোগাম এ প্রশিক্ষণ গ্রহণ করা ১৮০জন নারীকে সনদপত্র ও ১২হাজার টাকা প্রশিক্ষণ ভাতা, ৪৫জন নারীকে ১টি করে সেলাই মেশিন এবং ২৮টি স্বেচ্ছাসেবী মহিলা সমিতির মাঝে সর্বমোট আট লক্ষ পচিঁশ হাজার টাকার অনুদানের চেক বিতরণ করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং।

বান্দরবান জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিনের সভাপতিতে এসময় অন্যান্যের মধ্যে বান্দরবান জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহ আলম, বান্দরবান পৌরসভার মেয়র মো. সামশুল ইসলাম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একে এম জাহাঙ্গীর, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবিবা মীরা, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নারগিস সুলতানা, বান্দরবান জেলার মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক আতিয়া চৌধুরী, প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চুসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী মহিলা সমিতির নারী সদস্যরা এসময় উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..