× Banner
সর্বশেষ
ডেঙ্গু প্রতিরোধে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে – স্বাস্থ্য মন্ত্রী যশোরের শার্শার গোগা সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ২০ বোতল ভারতীয় ফেনসিডিল -ডিএক্স উদ্ধার ডাসারে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র‍্যালি মধুখালিতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট আয়োজন করেছে মেগচামী ইউনিয়ন বিএনপি মরণোত্তর জাতিসংঘ পদক পেলেন ৬ বাংলাদেশি শান্তিরক্ষী গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করবে, অতীতের মতো সংবাদ নিয়ন্ত্রণের মানসিকতা সরকারের নেই – তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী নতুনধারার ‘কেমন বাজেট চাই’ শীর্ষক গোলটেবিল অনুষ্ঠিত নৌপরিবহন মন্ত্রণালয় কর্তৃক দৌলতদিয়া ঘাটে বাস নদীতে পড়ে যাওয়ার ঘটনার তদন্তে কমিটি গঠন সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহারে রাজনৈতিক পরিবেশের ক্ষতি হচ্ছে – মির্জা ফখরুল লালমনিরহাট সীমান্তে ৩৩ জনকে পুশইনচেষ্টা বিএসএফের, সতর্ক অবস্থানে বিজিবি

সরকার প্রধানের হাত দিয়ে পৌরভোটে অনিয়ম- ফখরুল

admin
হালনাগাদ: বুধবার, ৯ ডিসেম্বর, ২০১৫

ডেস্ক রিপোর্ট: আসন্ন পৌর নির্বাচনে সরকার প্রধানের হাত দিয়ে অনিয়মের সূচনা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন ফখরুল।

মির্জা ফখরুল ইসলাম বলেন,‘নির্বাচন কমিশনের বিধি ১২তে বলা রয়েছে, দলীয় প্রতীকে দল থেকে একজনকেই মনোনয়ন দেওয়া যাবে। সেই মোতাবেক শরীয়তপুর সদর আসনে রফিকুল ইসলাম কোতোয়ালের প্রার্থিতা বাতিল হয়েছে। পরে ৭ তারিখ আওয়ামী লীগের সভাপতি স্বাক্ষরিত ফারুক আহমেদ তালুকদারকে মনোনয়ন দেওয়া হয়েছে।’

তিনি অভিযোগ করে বলেন,‘জেলা রিটার্নিং অফিসার তার মনোনয়নপত্র গ্রহণ করে সিদ্ধান্তের জন্য নির্বাচন কমিশনের জন্য রেখে দিয়েছেন। এতে প্রমাণ করে নির্বাচন কমিশন স্বাধীনভাবে কাজ করছে না।’

ফখরুল বলেন,‘সরকার প্রধানের হাত দিয়েই যখন অনিয়ম শুরু তখন এই নির্বাচন সুষ্ঠু হওয়ার আর কোনো সুযোগ থাকে না।’


এ ক্যটাগরির আরো খবর..