সম্প্রীতির বাংলাদেশ হলো বঙ্গবন্ধুর বাংলাদেশ -মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং

সম্প্রীতির বাংলাদেশ হলো বঙ্গবন্ধুর বাংলাদেশ -মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং

বঙ্গবন্ধুর নির্দেশে মহান মুক্তিযুদ্ধ হলো । সকল ধর্মের, বর্ণের মানুষ মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেনু। এ সম্প্রীতির কারণে আমরা ১৬ ডিসেম্বর মহান মুক্তিযুদ্ধের বিজয় অর্জন করেছি। সে সম্প্রীতির বাংলাদেশ হলো বঙ্গবন্ধুর বাংলাদেশ। বলেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং।

আজ বান্দরবান জেলা প্রশাসন আয়োজিত  জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে সম্প্রীতির সমাবেশে সম্প্রীতির মঞ্চে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন।

জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজির সভাপতিত্বে এ সময় অন্যান্যের মধ্যে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা, পুলিশ সুপার মোঃ তারিকুল ইসলাম, পৌর মেয়র ইসলাম বেবী বক্তব্য রাখেন।

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর বলেন, ইসলাম প্রচারের জন্য জাতির পিতা বঙ্গবন্ধু ইসলামিক ফাউন্ডেশন করলেন। মাদ্রাসা শিক্ষাকে গুরুত্ব দেয়ার জন্য মাদ্রাসা শিক্ষা বোর্ড করলেন। বিভিন্ন ধর্মের কল্যাণে বঙ্গবন্ধু ও তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদানের কথা তুলে ধরে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুসলিম, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান সকলের জন্য কল্যাণ ট্রাস্ট করলেন। এর চেয়ে বড় সম্প্রীতির নজির বিশ্বে আর নাই। তিনি বলেন, ধর্ম যার যার এদেশ আমাদের সবার। তিনি সকলকে ঐক্যবদ্ধভাবে ভ্রাতৃত্ববন্ধনে আবদ্ধ হয়ে একে অন্যের সুখে দু:খের সাথী হওয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানান।

সম্প্রীতির সমাবেশে বান্দরবানকে সম্প্রীতির সুতিকাগার বলে মন্ত্রী বীর বাহাদুর বলেন, সম্প্রীতির সুতিকাগার হলো বান্দরবান। কারণ সারাদেশে বিভিন্ন সম্প্রদায় ছড়িয়ে ছিঁটিয়ে আছে । বান্দরবানের মতো এত সম্প্রদায় দেশের আর অন্য কোন জেলায় নেই।

মন্ত্রী আরো বলেন, আদিকাল থেকে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকলে ভাতৃত্ববন্ধনে আবদ্ধ হয়ে একে অন্যের সুখে দুখে সাথী হওয়ার ব্যাপারটি বান্দরবানে অনেক আগে থেকে ছিল । সম্প্রীতি আমাদের মধ্যে সবসময় ছিল । আজকে নতুন যুগে এসে এ সম্প্রীতি শব্দটি উদ্ভাবন হলো। সম্প্রীতি নিয়েই আমাদের জন্ম । ধর্ম যার যার এ দেশ আমাদের সবার । সেই চিন্তা নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। সব ধর্মের মানুষের কিছু দুষ্ট লোক থাকে। যে দুষ্ট লোকের কোন ধর্ম নেই , বর্ণ নেই, সম্প্রদায় নেই । তাদের কোন গ্রহণযোগ্যতা নেই। এদের বিরুদ্ধে সজাগ থাকতে হবে।

অনুষ্ঠানের প্রথমেই হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিস্টান এ চার ধর্মের গুরুরা ধর্মে শান্তির কথা আগত অতিথিদের মাঝে তুলে ধরেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
সংবাদ প্রতিনিধি

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।