× Banner
সর্বশেষ
যুক্তরাষ্ট্র–ইরান উত্তেজনা: হুমকি, অবরোধ আর আলোচনার টানাপোড়েন আজ ২১ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২১ এপ্রিল (মঙ্গলবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে নবীগঞ্জে গোবিন্দ জিউড় আখড়ায় গীতাস্কুলে বাংলা নববর্ষ পালন ঠাকুরগাঁওয়ে পোল্ট্রি ফার্মে বিষ প্রয়োগ, তিন হাজার মুরগীর মৃত্যু বর্তমানে দেশের কোথাও জননিরাপত্তার নিশ্চয়তা নেই, দেশজুড়ে চলছে ‘মবের সংস্কৃতি’- সংসদে রুমিন ফারহানা সংরক্ষিত নারী আসন: ১৩ প্রার্থী চূড়ান্ত জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের সংসদে যাচ্ছেন এনসিপির মনিরা শারমিন ও মাহমুদা আলম মালদ্বীপে গুরুতর অসুস্থ প্রবাসীর হাতে দেশে ফেরার টিকিট তুলে দিলেন হাইকমিশনার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপিয়ান কমিশনারের সাক্ষাৎ

পিআইডি

সম্পত্তি বিক্রি করে শ্রমিকদের বকেয়া পরিশোধ করা হবে -শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ২০ মে, ২০২৫
সম্পত্তি বিক্রি করে শ্রমিকদের বকেয়া পরিশোধ

শ্রম ও কর্মসংস্থান এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, টিএনজেড লি. ও মাহমুদ গ্রুপের মালিকানাধীন জমি, বাড়ি, ফ্যাক্টরি ও অন্যান্য স্থাবর সম্পত্তি বিক্রি করে শ্রমিকদের পাওনাদি দ্রুত পরিশোধ করা হবে।

আজ বাংলাদেশ সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় আয়োজিত সভায় উপদেষ্টা এসব কথা বলেন।

শ্রম উপদেষ্টা বলেন, টিএনজেড লি.  ও মাহমুদ গ্রুপের কর্তৃপক্ষকে এ বিষয়ে কঠোরভাবে নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া অন্যান্য যে সকল ফ্যাক্টরির মালিকের কাছে শ্রমিকদের বকেয়া রয়েছে তাদের তালিকা প্রস্তুত করে বকেয়া পরিশোধ করা হবে। উপদেষ্টা অন্যান্য মালিকদের দ্রুত বকেয়া পরিশোধ করার আহ্বান জানান। অন্যথায় একইভাবে তাদের জমি, বাড়ি, ফ্যাক্টরি ও অন্যান্য স্থাবর সম্পত্তি বিক্রি করে তাদের সকল শ্রমিকের পাওনাদি দ্রুত পরিশোধ করা হবে।

উপদেষ্টা আরো বলেন, টিএনজেড লি.  ও মাহমুদ গ্রুপের কর্তৃপক্ষের বিরুদ্ধে দেশ ত্যাগে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এছাড়া ডার্ড গ্রুপ, টিএনজেড গ্রুপ, জেনারেশন নেক্সট, রোয়ারর ফ্যাশনের মালিকদের দেশে ফেরানোর জন্য ইন্টারপোলের মাধ্যমে রেড অ্যালার্ট জারির জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়েছে।

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম সফিকুজ্জামান, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক, শ্রম অধিদপ্তরের মহাপরিচালক, বিকেএমইএ সভাপতি, বিজিএমইএ প্রতিনিধি এবং মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..