সমালোচিত সমুদ্রস্নান

বিনোদন ডেস্ক: গার্ল ফ্রেন্ডের সঙ্গে নগ্ন অবস্থায় ক্যামেরাবন্দি হয়ে আলোচনার জন্ম দিয়েছেন ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’ খ্যাত অভিনেতা অরল্যান্ডো ব্লুম।ইতালির সারডিয়ানা সমুদ্রসৈকতে ছুটি কাটাতে গিয়েছিলেন অরল্যান্ডো বান্ধুবী কেটি পেরিকে নিয়ে। সেখানেই নগ্ন অবস্থায় পাপারাজ্জিদের ক্যামেরাবন্দি হন ব্লুম। তারপর তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে উঠে।

প্রকাশিত ছবিতে দেখা যায়, ব্লুম-পেরি একসঙ্গে সমুদ্রস্নান করছেন। সমুদ্রে ঝাপ দেয়ার আগে পরনের কাপড় খুলে ফেলেন ব্লুম। একাধিক ছবিতে দেখা যায়- ব্লুম-কেটি একসঙ্গে প্যাডেল বোটে ঘুরছেন। বোটের সামনে পদ্মাসনে বসে আছেন কেটি। তার পেছনে বৈঠা হাতে সম্পূর্ণ নগ্ন অবস্থায় রয়েছেন ব্লুম। তিনি সে অবস্থাতেই বৈঠা দিয়ে প্যাডেল বোট সামনে নিয়ে যাচ্ছেন। এ সময় দুজনকেই বেশ হাসিখুশি দেখাচ্ছিল।

এ ছাড়াও আরো কিছু অন্তরঙ্গ মুহূর্তের দৃশ্য ক্যামেরাবন্দি করেছেন পাপারাজ্জিরা। তবে তারা যখন জলকেলিতে মগ্ন তখন কিন্তু সৈকত একেবারে ফাঁকা ছিল না। সে সময় তীরে অনেকেই উপস্থিত ছিলেন। তারা এ দৃশ্যে খুব একটা প্রতিক্রিয়া দেখাননি। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে কেটি-ব্লুমের এ সব ছবি ছড়িয়ে পড়ায় বেশ ক্ষুদ্ধ্ব হয়েছেন দুজন। যদিও এখন পর্যন্ত এ বিষয়ে কোনো মন্তুব্য করেননি কেটি-ব্লুম।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।