× Banner
সর্বশেষ
পবিত্র হজ পালন শেষে দেশে ফিরেছেন ৪৮ হাজার ৪০৩ জন হাজি, ইন্তেকাল ৪৯ বেনাপোলে গর্ভধারিনী মা ও বোনকে মারধর করে রাতে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ; থানায় মায়ের লিখিত অভিযোগ বৃক্ষরোপণে ৫৩ কোটি ৬৬ লাখ টাকার প্রণোদনা, বিতরণ হবে ১৬ লাখ ২৮ হাজার চারা শান্তিরক্ষায় ভবিষ্যতে মিশনগুলো হতে হবে আরও দূরদর্শী ও প্রযুক্তিনির্ভর – প্রধানমন্ত্রী সরকারি চাকরিজীবীদের বেতন ৫০ শতাংশ পর্যন্ত বাড়ানোর পরিকল্পনা নবম পে স্কেল: বাজেটে বরাদ্দ ৩৫ হাজার কোটি টাকা, বাড়ছে ৫০ শতাংশ বেতন ত্রয়োদশ জাতীয় সংসদের ৯.৩৮ লাখ কোটি টাকার রেকর্ড বাজেট ঘোষণা কাল আজ বুধবার (১০ জুন) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১০ জুন বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে দখল করা ব্যাংক বেদখল হবে, এই যাতনা আমরা বুঝি: জামায়াতকে স্বরাষ্ট্রমন্ত্রী

সমাবর্তনে সম্মানসূচক ডক্টর অব লিটারেচার ডিগ্রি গ্রহণ করলেন প্রধানমন্ত্রী

admin
হালনাগাদ: শনিবার, ২৬ মে, ২০১৮

বিশেষ প্রতিবেদকঃ নারীর ক্ষমতায়ন, দারিদ্র্য দূরীকরণ এবং আর্থ সামাজিক উন্নয়নের মাধ্যমে সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে ভূমিকা রাখায় তাকে ডি-লিট সম্মাননা দেয়া হলো প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। পশ্চিমবঙ্গের আসানসোলে কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের বিশেষ সমাবর্তনে সম্মানসূচক ডক্টর অব লিটারেচার বা ডি-লিট ডিগ্রি গ্রহণ করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার দুপুরে কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ থেকে শেখ হাসিনা এই ডিগ্রি গ্রহণ করেন। বিশ্ববিদ্যালয়ের ভিসি সাধন চক্রবর্তী শেখ হাসিনাকে ডি-লিট দেওয়ার ঘোষণা করেন। এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি। দুপুর ১২টায় প্রধানমন্ত্রী বিশ্ববিদ্যালয়ে পৌঁছালে ভিসি সাধন চক্রবর্তী  তাকে স্বাগত জানান।

এর আগে সকাল ১০টা ১০ মিনিটে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ বিমানের একটি বিশষ ফ্লাইটে নেতাজি সুভাস চন্দ্র বসু এয়ারপোর্ট থেকে দুর্গাপুর কাজী নজরুল বিমানবন্দরের উদ্দেশে রওনা হন। বেলা ১১টার দিকে বিমানবন্দরে পৌঁছান তিনি।সেখান থেকে সড়কপথে দুপুর ১২টায় আসানসোলে কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে পৌঁছান। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে দুইদিনের সরকারি সফরে গতকাল শুক্রবার কলকাতা সফরে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


এ ক্যটাগরির আরো খবর..