× Banner
সর্বশেষ
ম্যান-মেড ফাইবার পোশাক: বৈশ্বিক বাজারের ১২ শতাংশ দখল করতে পারে বাংলাদেশ রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শন যুক্তরাষ্ট্রের বিশেষ দূতের আইন সংস্কার কমিশনের প্রস্তাবনা জুলাই সনদের আলোকেই বাস্তবায়ন হবে – আইনমন্ত্রী আইসিইউতে লড়ছেন মা,বাঁচানো গেল না গর্ভের সাত মাসের সন্তানকে জানালা ভেঙে স্কুলছাত্রীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ নাগরিক সেবার কার্যক্রম দেখতে ঢাকার সড়কে প্রধানমন্ত্রী ১ আগস্ট থেকে গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক; না থাকলে মিলবে না নিবন্ধন-ফিটনেস ১৫ বছর আগের ১০০ টাকা ফেরত দিতে পাওনাদারের বাড়িতে বৃদ্ধ থ্যালাসেমিয়া রোগীদের সর্বোচ্চ সহযোগিতার দেওয়া হবে – স্বাস্থ্যমন্ত্রী সঠিক চিকিৎসা পেলে কঠিন রোগে আক্রান্ত রোগীও সুস্থ হতে পারে – ডা. জুবাইদা

শ্যামনগর(সাতক্ষীরা)প্রতিনিধি

শ্যামনগরে সুন্দরবন ডাকাত মুক্ত করণে মানববন্ধন

Kishori
হালনাগাদ: সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪
সুন্দরবন ডাকাত মুক্ত করণে মানববন্ধন

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় সোমবার(২৫ নভেম্বর) সকালে শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সম্মুখ চত্তরে সুন্দরবন পশ্চিম বনবিভাগ সাতক্ষীরারেঞ্জের মৎস্যজীবিগণের আয়োজনে সুন্দরবন ডাকাত মুক্ত করণ সহ অন্যান্য দাবীতে মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধন চলাকালে বক্তারা বলেন সুন্দরবন নির্ভর অসহায় মৎস্যজীবিদের জীবিকা রক্ষার একমাত্র আয়ের পথ বনদস্যু কর্তৃক অপহরণ, নির্যাতন ও মুক্তিপণ আদায়ের প্রতিবাদে এই মানববন্ধন। প্রশাসনের দৃষ্টি কামনা করে তারা আরও বলেন সুন্দরবন ডাকাত মুক্ত করতে হবে, সুন্দরবনের পর্যটকদের ভ্রমণের নিরাপদ পরিবেশ সৃষ্টি করতে হবে, মৎস্যজীবিদের মৎস্য আহরণের পরিবেশ সৃষ্টি করা সহ অন্যান্য দাবী জানান।মৎস্যজীবি সমিতির জেলা প্রতিনিধি মোঃ আজিবর রহমানের সভাপতিত্বে মানববন্ধনে অতিথি হিসাবে  বক্তব্য রাখেন সাতক্ষীরা-৪ আসনের  জামায়াত দলীয় সাবেক এমপি গাজী নজরুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি মাষ্টার আব্দুল ওয়াহেদ, সাধারণ সম্পাদক মোঃ সোলায়মান কবীর, রমজাননগর ইউপি বিএনপির সভাপতি মোঃ শহিদুজ্জামান, জামায়াতনেতা মোঃ শহিদুল ইসলাম, সাবেক ইউপি সদস্য ফজলুর রহমান। মৎস্যজীবিদের মধ্যে বক্তব্য রাখেন মোঃ আকবর হোসেন, আব্দুল মাজেদ, মোঃ আমজাদ হোসেন প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..