শ্যামনগরে জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ

শ্যামনগরে জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় সোমবার(৯ সেপ্টেম্বর) সকালে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে ২৪টি জলাশয়ে ৪৪৩ কেজি পোনামাছ অবমুক্তকরণ করা হয়েছে।

২০২৪-২৫ অর্থ বছরে রাজস্ব বাজেটের আওতায় উপজেলার শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, এতিমখানা, সরকারি প্রতিষ্ঠান সহ অন্যান্য প্রতিষ্ঠানের জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ করা হয়।

উপজেলা পরিষদ পুকুরে পোনামাছ অবমুক্ত করণের উদ্বোধন করেন প্রধান অতিথি শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার ডা. সঞ্জীব দাশ।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি আব্দুল্লাহ আল রিফাত, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা তুষার মজুমদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহিনুল ইসলাম প্রমুখ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
সংবাদ প্রতিনিধি

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।