শ্যামনগর থানার ওসি সাফিউল ইসলাম সাতক্ষীরার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত

শ্যামনগর থানার ওসি সাফিউল ইসলাম সাতক্ষীরার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত
শ্যামনগর থানার ওসি সাফিউল ইসলাম সাতক্ষীরার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত

সাতক্ষীরার জেলার শ্যামনগর থানার অফিসার ইনচার্জ(ওসি) সাফিউল ইসলাম পাটোয়ারীকে জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত করা হয়েছে।

সোমবার(১৭ আগষ্ট)সাতক্ষীরা জেলা পুলিশের আয়োজনে অনুষ্ঠিত মাসিক কল্যাণ সভায় জুলাই মাসের শ্রেষ্ঠ ওসি হিসাবে শ্যামনগর থানার ওসি সাফিউল ইসলাম পাটোয়ারীকে সম্মাননা ক্রেষ্ট ও নগদ অর্থ প্রদান করা হয়।

এছাড়াও বিভিন্ন অভিযানে যুক্ত থেকে দক্ষতার পরিচয় দেওয়ায় এস আই আনোয়ার, এস আই সুদীপ, এ এস আই নবী,এ এস আই জাফরকে বিশেষ পুরস্কারে ভূষিত করা হয়।

সাতক্ষীরা জেলা পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলম আনুষ্ঠানিকভাবে শ্যামনগর থানার অফিসার ইনচার্জের হাতে এ সম্মাননা স্বারক সহ নগদ অর্থ তুলে দেন।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার(ডিএসবি) আমিনুর রহমান,অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ শাহীনুর চৌধুরী,সহকারী পুলিশ সুপার বায়েজিদ ইসলাম সহ সকল থানার অফিসার ইনচার্জবৃন্দ ও জেলা পুলিশের উধ্বতন কর্মকর্তাবৃন্দ।

শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হওয়ায় শ্যামনগর থানা পুলিশের মধ্যে আনন্দ ও উৎসাহ বিরাজ করছে।  এছাড়া স্থানীয় সচেতন মহল অভিনন্দন জ্ঞাপন করেছেন।

এদিকে সম্মাননা পাওয়ার পর শ্যামনগর থানার ওসি সাফিউল ইসলাম বলেন এ অর্জন শ্যামনগর থানার সকল পুলিশ সদস্যের প্রচেষ্টার ফল।  ভবিষ্যতেও আইনশৃঙ্খলা রক্ষা,অপরাধ নিয়ন্ত্রণ এবং সাধারণ মানুষের সেবায় আরও আন্তরিকভাবে কাজ করব।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।