× Banner
সর্বশেষ
বাংলাদেশিদের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা দিতে ভারত প্রতিশ্রুতিবদ্ধ – কমিশনার প্রণয় কুমার ভার্মা বেনাপোলে মাঠ থেকে যুবকের লাশ উদ্ধার; এলাকায় চাঞ্চল্য ৬টি বন্ধ পাটকল আগামী ছয় মাসের মধ্যে বেসরকারি উদ্যোগে চালুর সিদ্ধান্ত – বস্ত্র ও পাটমন্ত্রী হরমুজ প্রণালি থেকে ২টি জাহাজ জব্দ করল ইরান মধুখালীতে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সুপ্রিম কোর্টে প্রথম দিনে ভার্চুয়ালি ৭০৭টি মামলার শুনানিতে ১৭৭ মামলা নিষ্পত্তি নবীগঞ্জে তিনটি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার আইনে  জরিমানা আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৩ এপ্রিল বৃহস্পতিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে বগুড়ায় রেমিট্যান্স সুবিধাভোগীদের নিয়ে ব্র্যাক ব্যাংকের সচেতনতা কর্মসূচি আয়োজন

ঝিনাইদহ প্রতিনিধি

শৈলকুপায় জমি দখল নিয়ে দাদাগিরি! পরিবারের রাস্তা বন্ধ করে অবরুদ্ধ

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫
জমি দখল নিয়ে দাদাগিরি!

ঝিনাইদহের শৈলকুপায় প্রকাশ্যে সন্ত্রাসী কায়দায় চলাচলের রাস্তা বন্ধ করে এক পরিবারকে অবরুদ্ধ করে রাখার অভিযোগ উঠেছে মানিক নামে স্থানীয় এক প্রভাবশালী চক্রান্তকারীর বিরুদ্ধে। জমি নিয়ে বিরোধের জের ধরে লোহার তারের বেড়া পুঁতে পরিবারের একমাত্র বের হওয়ার পথই দখল করে নিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় ভুক্তভোগী মাহমুদা খাতুন শৈলকুপা থানা ও স্থানীয় সেনা ক্যাম্পে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সকালে উপজেলার ছোট মৌকুড়ী গ্রামে ভাদু মন্ডলের ছেলে মানিক দলবলসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মাহমুদা খাতুনের বসতবাড়ির প্রধান চলাচলের পথে পিলার পুঁতে লোহার তারের বেড়া দিয়ে চলাচলে বাধা সৃষ্টি করেন। এতে পরিবারটি কার্যত গৃহবন্দী হয়ে পড়েছে।

মাহমুদা খাতুন অভিযোগ করে বলেন, ‘দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। গ্রামের সালিশও হয়েছিল, কিন্তু মানিক তা মানেনি। নতুন করে স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে মীমাংসার উদ্যোগ চলছিল। তার আগেই আমাদের ভোগদখলকৃত জায়গা ঘিরে ফেলে রাস্তা বন্ধ করে দিয়েছে। বাধা দিতে গেলে অকথ্য গালিগালাজ, মারধর এমনকি প্রাণে মারার হুমকি দিয়েছে।’

ভুক্তভোগী পরিবারটি অভিযোগ করেছে, চলাচলের রাস্তা বন্ধ থাকায় তাদের নিত্যকার কাজকর্ম, স্কুল-কলেজে যাতায়াত, চিকিৎসা সবকিছুই চরমভাবে ব্যাহত হচ্ছে। এ ঘটনায় দ্রæত প্রশাসনিক পদক্ষেপ ও সুষ্ঠু বিচার চেয়েছেন তারা।

এ বিষয়ে অভিযুক্ত মানিকের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার ফোন বন্ধ পাওয়া যায়।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান জানান, ‘জমি সংক্রান্ত বিরোধের জেরে রাস্তা বন্ধ করে পরিবার অবরুদ্ধের অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’


এ ক্যটাগরির আরো খবর..