× Banner
সর্বশেষ
শান্তিরক্ষীদের সম্মান জানালো জাতিসংঘ, বাংলাদেশের বৈশ্বিক ভূমিকার প্রশংসা ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ও কৃতী শিক্ষার্থীদের সম্মাননা অনুষ্ঠিত জিয়াউর রহমানের আদর্শ নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে – রাষ্ট্রপতি আজ শনিবার(৩০মে) সকালেই রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৩০ মে শনিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে তৃণমূলে ঈদের আনন্দ ছড়ালেন ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল: শান্তি, সাম্য ও সম্প্রীতির হাটহাজারী গড়ার অঙ্গীকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী কাল শ্যামনগরে কালবৈশাখী ঝড়ে গাছ চাপা পড়ে এক শিশুর করুণ মৃত্যু মা হয়েছে পাগলী বাবা হয়নি কেউ জুলাইয়ে চামড়া শিল্প নিয়ে মহাপরিকল্পনা করবে সরকার – বাণিজ্যমন্ত্রী

গৌরনদী প্রতিনিধি

শীতের পিঠা উৎসব ও সাহিত্যানুষ্ঠান

Kishori
হালনাগাদ: শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪
শীতের পিঠা উৎসব ও সাহিত্যানুষ্ঠান

বাংলা ভাষা ও বাঙালি সংস্কৃতি সমাজের আয়োজনে শীতের পিঠা উৎসব ও সাহিত্যানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বরিশালের গৌরনদী উপজেলার সেক্রেড হার্ট সেন্টারের হলরুমে শুক্রবার রাতে সাহিত্যানুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. আবু আবদুল্লাহ খান।

বাংলা ভাষা ও বাঙালি সংস্কৃতি সমাজের প্রতিষ্ঠাতা সভাপতি ও বাংলাদেশ সুপ্রিমকোর্টের আইনজীবী কবি মো. জিয়াউল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ড. বিনয় ভূষণ রায়, অধ্যক্ষ ড. হারিস মিজান, কবি আব্দুল হাকিম, চন্দ্রদ্বীপ সাহিত্য সমাজের সভাপতি ও সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, কবি রত্ন শিকদার রেজাউল করিম, প্রভাষক দিনেশ চন্দ্র জয়ধর, কবি মো. শাহ আলম সেরনিয়াবাত।

বক্তব্য রাখেন বাংলা ভাষা ও বাঙালি সংস্কৃতি সমাজের সাধারন সম্পাদক কবি ডা. মণীষ চন্দ্র বিশ্বাস, কবি রফিক রুবেল,কবি বিনয় ঋষি, কবি চায়না দেবনাথ, কবি ঝর্না দাস লাবনী,কবি কৃষ্ণচাঁদ অধিকারী সহ অন্যান্যরা।

অনুষ্ঠান পরিচালনা করেন কবি বেল্লাল হোসেন।

অনুষ্ঠানের শুরুতে অতিথিদের উত্তরীয় পরিয়ে সম্মাননা প্রদান করা হয়। সবশেষে শীতের পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..