× Banner
সর্বশেষ
তৃণমূলে ঈদের আনন্দ ছড়ালেন ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল: শান্তি, সাম্য ও সম্প্রীতির হাটহাজারী গড়ার অঙ্গীকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী কাল শ্যামনগরে কালবৈশাখী ঝড়ে গাছ চাপা পড়ে এক শিশুর করুণ মৃত্যু মা হয়েছে পাগলী বাবা হয়নি কেউ জুলাইয়ে চামড়া শিল্প নিয়ে মহাপরিকল্পনা করবে সরকার – বাণিজ্যমন্ত্রী মাদক ও মৌলবাদ যেন সমাজকে গ্রাস করতে না পারে, সচেতনতা জরুরী – আইনমন্ত্রী কুরবানির বর্জ্য ভালোভাবে অপসারণ হলো কিনা, ঘুরে পর্যবেক্ষণ করছেন প্রধানমন্ত্রী অধিকার রক্ষায় সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকতে হবে – মির্জা ফখরুল ইরাকে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত প্রবাসীর মরদেহ গ্রহণ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে প্রাণ গেল আরও ১০ শিশুর

বেনাপোল যশোর প্রতিনিধি

ভারতে সাজাভোগ শেষে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন ৩৬ বাংলাদেশী

ACP
হালনাগাদ: শুক্রবার, ২৯ মে, ২০২৬
ভারতে সাজাভোগ শেষে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন ৩৬ বাংলাদেশী

ভারতে বিভিন্ন মেয়াদে কারাভোগের পর ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরেছেন ৩৬ জন বাংলাদেশী নাগরিক। বৃহস্পতিবার ২৮ মে ভারতের হরিদাসপুর ইমিগ্রেশন পুলিশ ও বিএসএফ সদস্যরা তাদের বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন ও বিজিবি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেন।
​হস্তান্তর তালিকায় থাকা বাংলাদেশীরা বিভিন্ন সময়ে কাজের সন্ধানে বা অসচেতনতাবশত সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করেন। অনুপ্রবেশের দায়ে ভারতের বিভিন্ন থানায় আটক হওয়ার পর আদালত তাদের কারাদণ্ড প্রদান করেন। কারাভোগের মেয়াদ শেষ হলে ভারত ও বাংলাদেশ সরকারের যৌথ কূটনৈতিক প্রচেষ্টায় ট্রাভেল পারমিটের মাধ্যমে তাদের স্বদেশে ফিরিয়ে আনা হয়।
​প্রাপ্ত নথি অনুযায়ী, চেন্নাইয়ে নিযুক্ত বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের পক্ষ থেকে তাদের বিশেষ ট্রাভেল পারমিট ইস্যু করা হয়েছিল এবং গত ২৬ মে ২০২৬ তারিখে FRO তিরুচিরাপল্লী (আরবান) থেকে তাদের এক্সিট পারমিট দেওয়া হয়।
ফেরত আসা ৩৬ জনের মধ্যে সিংহভাগেরই বাড়ি বগুড়া জেলার নন্দীগ্রাম ও কাহালু এলাকায়। এ ছাড়া নাটোর, নওগাঁ, মুন্সিগঞ্জ, সাতক্ষীরা এবং চট্টগ্রামের বেশ কয়েকজন নাগরিক এই তালিকায় রয়েছে।
আজ ভারতের হরিদাসপুর ব্যুরো অব ইমিগ্রেশনের ইমিগ্রেশন অফিসার, বিএসএফের ‘বি’ কয় ১৪৫ ব্যাটালিয়নের ইন্সপেক্টর এবং পল্লদম থানা পুলিশের প্রতিনিধিরা আনুষ্ঠানিকভাবে বাংলাদেশী নাগরিকদের হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন করেন। বাংলাদেশের পক্ষে বেনাপোল ল্যান্ড পোর্ট ইমিগ্রেশনের অফিসার-ইন-চার্জ (ওসি) সাখাওয়াত হোসেন বিজিবি ক্যাম্প কমান্ডার এবং আইসিপি বেনাপোল কর্তৃপক্ষ তাদের গ্রহণ করেন।
​বেনাপোল ইমিগ্রেশন পুলিশ সূত্রে জানা গেছে, ফেরত আসা নাগরিকদের আইনি প্রক্রিয়া ও প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে স্ব-স্ব পরিবারের কাছে হস্তান্তরের জন্য স্থানীয় থানা ও আইনি সহায়তা প্রদানকারী সংস্থার কাছে সোপর্দ করা হয়ছে।
বেসরকারী সংস্থা জাস্টিস এন্ড কেয়ার এর মাঠ সমন্বয়কারী সফিকুর রহমান বলেন ফেরত আাসাদের পরিবারের সাথে যোগাযোগ করে হস্তান্তর করা হবে।


এ ক্যটাগরির আরো খবর..