× Banner
সর্বশেষ
শেখ হাসিনাকে আইনি প্রক্রিয়ায় দেশে ফিরিয়ে আনতে সরকারের উদ্যোগ – স্বরাষ্ট্রমন্ত্রী সেনাবাহিনীর বৃক্ষরোপণ অভিযান-২০২৬ উদ্বোধন, সেপ্টেম্বর পর্যন্ত লাগানো হবে ১১ লাখের বেশি গাছ অকার্যকর তালাকের অজুহাতে ভরণপোষণ বন্ধ করা যাবে না: হাইকোর্ট চুরি-ডাকাতি রোধে গ্রামভিত্তিক পাহারার আহ্বান, মধুখালীর হাটঘাটায় বিট পুলিশিং ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত রাজধানীর উত্তরায় আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ দেখে ফেরার সড়ক দুর্ঘটনায় ২ সাংবাদিক নিহত পদ্মপুরাণ, উপনিষদ ও আধ্যাত্মিক দর্শনের আলোকে জগন্নাথদেবের রথযাত্রার তাৎপর্য কাতার থেকে দেশে ফিরেছেন স্পিকার জগন্নাথের রথযাত্রা: মাসির বাড়ি নয়, মাতৃস্নেহের টানে গুন্ডিচা মন্দিরে প্রত্যাবর্তন ঐতিহাসিক জুলাই শহিদ দিবসে শহিদদের প্রতি শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠায় অঙ্গীকার প্রধানমন্ত্রীর বিশ্ব সাপ দিবস আজ: সাপ সংরক্ষণ ও সচেতনতার বার্তা

শিশুকে শিকলে বেঁধে রাখায় পিতা আটক

admin
হালনাগাদ: রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০১৫

যশোর প্রতিনিধিঃ বরকাতুল্লাহ ফারুকী নোবেল (৯) নামে এক শিশুকে শিকল দিয়ে বেঁধে রাখায় তার পিতা জিকরুল্লাহ ফারুকী মুন্নাকে (৫৫) আটক করেছে পুলিশ। শিশুর পিতার বিরুদ্ধে ‘শিশুর প্রতিনিষ্ঠুর আচরণ’ করার অভিযোগে থানায় মামলা হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার রাতে যশোর শহরের ডিসির বাংলো এলাকার পিটারসন রোডে।

কোতয়ালী থানার এসআই সোলায়মান আককাছ বলেন, ‘শনিবার রাত সাড়ে আটটার দিকে সংবাদ পেয়ে শহরের পিটারসন রোডের মুন্নার বাড়িতে গিয়ে নোবেলকে দু’ পায়ে শিকল দিয়ে পেঁচিয়ে দুটি তালা দেখতে পাই।’ এলাকার লোকজন তাকে জানায়, প্রায়ই ওই শিশুকে তার পিতা শিকল দিয়ে বেঁধে রাখেন, মারপিট করেন। এলাকার লোকজন সহ্য করতে না পেরে শনিবার রাতে পুলিশে সংবাদ দেয়। রাত সাড়ে আটটার দিকে ওই বাড়িতে গিয়ে শিশুকে উদ্ধার করা হয়। একই সাথে শিশুর পিতাকে আটক এবং শিকল ও তালা জব্দ করা হয়েছে।

রাতে পিতার বিরুদ্ধে শিশু আইনের ২০১৩ সালে ৭০ নম্বর ধারা অনুযায়ী মামলা হয়েছে। তিনি আরো বলেন, শিশুকে তার চাচা কুদরতউল্লাহ ফারুকীর জিম্মায় দেয়া হয়েছে। জিকরুল্লাহ ফারুকী মুন্না জানান, ছেলের বিরুদ্ধে বিভিন্ন সময় নানা ধরনের অভিযোগ আসে। সম্প্রতি পার্শ্ববর্তী একটি দোকান থেকে সে বেশকিছু টাকা চুরি করে। এসব অভিযোগের পর তাকে শেকল দিয়ে আটকে রাখা হয়।


এ ক্যটাগরির আরো খবর..