× Banner
সর্বশেষ
কৃষকের অর্থনৈতিক অবস্থা শক্তিশালী হলে দেশের সামগ্রিক অর্থনীতি মজবুত হবে – কৃষিমন্ত্রী সিএমপির পাঁচলাইশের অভিযানে গ্রেফতার তিন; নগরে লাল টুপিতে ‘নিষিদ্ধ’ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে কৃষকের করোন মৃত্যু সমবায়ের মাধ্যমে প্রান্তিক পর্যায়ের মানুষের উন্নয়ন করতে হবে – পানি সম্পদ মন্ত্রী বেনাপোল সীমান্তে ২১ বিজিবির পৃথক অভিযানে মাদকসহ আটক ৫ ২০ এপ্রিল সোমবার থেকে জিলকদ মাস গণনা শুরু বেনাপোলে বিজিবির অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক কোটালীপাড়ায় মাদক বিরোধী সমাবেশ ঠাকুরগাঁওয়ে বিএসএফের গুলিতে বিজিবি সদস্য গুলিবিদ্ধ  খুলনায় চিকিৎসক হয়রানির প্রতিবাদে ঝিনাইদহে বিক্ষোভ সমাবেশ

শিল্পকলায় নাচে গানে মেতে উঠবে আজ

admin
হালনাগাদ: সোমবার, ২১ ডিসেম্বর, ২০১৫

বিনোদন ডেস্ক: নাচে গানের এক বর্ণিল আয়োজনে মেতে উঠবে শিল্পকলা। আজ ২১ ডিসেম্বর, সোমবার সন্ধ্যা ৬টায় শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে বাংলাদেশ শিল্পকলা একাডেমী কর্মচারী ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান। আর এতেই নাচে গানে ভরিয়ে তুলবেন জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া ইসলাম মৌ, সংগীতশিল্পী রফিকুল আলম, এস আই টুটুলসহ আরো অনেকে।

আয়োজক সূত্রে জানা গেছে, আজ সন্ধ্যা ৬টায় একাডেমীর জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে আলোক প্রজ্জ্বলনের মধ্য দিয়ে শুরু হবে অনুষ্ঠান। উদ্বোধনী নৃত্য পরিবেশন করবেন মডেল, অভিনেত্রী ও নৃত্য পরিচালক সাদিয়া ইসলাম মৌ। আলোচনা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে সমবেত নৃত্য পরিচালনায় সাদিয়া ইসলাম মৌ, সৃজনশীল সাংস্কৃতিক ঐক্য পরিবেশিত নৃত্য, সমবেত সংগীত পরিবেশন করবে ঢাকা সাংস্কৃতিক দল ও সৃজনশীল সাংস্কৃতিক ঐক্য।

একক সংগীত পরিবেশন করবেন- সংগীতশিল্পী রফিকুল আলম, এস আই টুটুল, দিনাত জাহান মুন্নি, সমীর বাউল ও শাহীন, ক্লোজআপ তারকা সালমা, রাজীব, পুলক ও টুটুল। তছাড়াও  আবৃত্তি শিল্পী মাহিদুল ইসলাম, তামান্না ডেইজী এবং যাদুশিল্পী এ এইচ রানার পরিবেশনাও থাকছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন- সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, এমপি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন- অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস, এমপি, সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব আক্তারী মমতাজ, রামেন্দু মজুমদার, লিয়াকত আলী লাকী, জাহাঙ্গীর হোসেন চৌধুরী প্রমুখ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন- বাংলাদেশ শিল্পকলা একাডেমীর কর্মচারী ইউনিয়নের সভাপতি ও অভিষেক অনুষ্ঠান ২০১৫ এর আহ্বায়ক এস এম সালাউদ্দিন।


এ ক্যটাগরির আরো খবর..