× Banner
সর্বশেষ
ইসরাইলকে লক্ষ্য করে ফের হামলা ইরানের পঞ্চগড়ে পুশ ইনের চেষ্টা; চার দিন শূন্যরেখায় আটকে থাকা ১০ জনকে সরিয়ে নিল বিএসএফ আজ বিশ্ব ব্রেইন টিউমার দিবস: সচেতনতা, লক্ষণ ও চিকিৎসা নিয়ে গুরুত্বারোপ বিশ্ব মহাসাগর দিবস আজ, প্রতিপাদ্যে সমুদ্রের সঙ্গে নতুন সম্পর্কের আহ্বান আজ ৮ জুন (২৪ জ্যৈষ্ঠ) সোমবারে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ সোমবার (৮ জুন) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে শার্শায় বিএনপি নেতা এ্যাডভোকেট মিন্টুর বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ কোটি টাকার ‘ঢেউ’য়ে ডুবল ৩ শতাধিক আমানতকারী ‎পাইকগাছায় এনজিওর নামে অভিনব প্রতারণা! নির্বাহী পরিচালক উধাও পাইকগাছায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১০টি ফ্যান চুরি হয়েছে স্পেন বাংলাদেশি কমিউনিটির ১ লাখ সদস্য পূর্তি উদযাপনে মাদ্রিদে জমকালো চা চক্র ও কেক কাটিং

আঞ্চলিক প্রতিনিধি

শিক্ষক মো. মোফাচ্ছেল হোসেন মিয়াকে বিদায় সংবর্ধনা

Kishori
হালনাগাদ: রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
বিদায় সংবর্ধনা

অশ্রুসিদ্ধ ভালবাসায় বিদায় নিলেন বরিশালের গৌরনদী উপজেলার গাউছিয়া আবেদীয়া সুন্নীয়া দাখিল মাদ্রসার অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক মো. মোফাচ্ছেল হোসেন মিয়া।

জানা গেছে, মো. মোফাচ্ছেল হোসেন মিয়া ১৯৯৬ সালের ২৮ শে নভেম্বর অত্র মাদ্রাসায় সহকারী শিক্ষক হিসেবে যোগদান করেন। চলতি বছর ৩ আগষ্ট পর্যন্ত দীর্ঘ ২৯ বছর সততা, ন্যায় ও নিষ্ঠার সাথে তিনি তার দায়িত্ব পালন করেন। তার এই মহতী বিদায়ে মাদ্রাসার গভানিং কমিটি, শিক্ষক, শিক্ষার্থী সহ সকলেই আবেগ আপ্লূত হয়ে পড়েন।

রোববার দুপুরে মাদ্রাসার হলরুমে অধ্যক্ষ আলহাজ্ব এসএম আব্দুর রবের সভাপতিত্বে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংবর্ধিত অবসরপ্রাপ্ত শিক্ষক মো. মোফাচ্ছেল হোসেন মিয়া। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো.আব্দুল জলিল, মাদ্রসার প্রতিষ্ঠাতা সভাপতি ও জেলা বিএনপির সদস্য আলহাজ্ব আবুল হোসেন মিঞা, মাদ্রাসা ম্যানেজিং কমিটির সভাপতি কেএম শাহ আলম কবিরাজ, প্রেসক্লাবের প্যানেল আহবায়ক মো. গিয়াস উদ্দিন মিয়া, উপজেলা একাডেমি সুপারভাইজার গৌরাঙ্গ প্রসাদ গাইন, ইল্লা দাখিল মাদ্রাসার সুপার মো. সিদ্দিকুর রহমান সহ অন্যান্য শিক্ষক,কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ। অবসরপ্রাপ্ত শিক্ষক মো. মোফাচ্ছেল হোসেন মিয়া বক্তব্য দেয়ার সময় হাউমাই করে অবুঝ শিশুদের মত কাঁদতে ছিলেন।

এ সময় অনুষ্ঠানে শত শত শিক্ষার্থী, সহকর্মী সহ অতিথিবৃন্দ কাঁদতে থাকেন। শেষে শিক্ষক মো. মোফাচ্ছেল হোসেন মিয়াকে সম্মামননা ক্রেষ্ট ও উপহার প্রদান করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..