× Banner
সর্বশেষ
খাতা মূল্যায়ন অনিয়মে কঠোর ব্যবস্থা, নকলমুক্ত এসএসসি পরীক্ষা নিশ্চিতের নির্দেশনা দিলেন শিক্ষামন্ত্রী সমতল ও পাহাড়ে কোনো বৈষম্য থাকবে না -পার্বত্য মন্ত্রী সালথায় শিক্ষকের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন টেকনাফ স্থলবন্দরের কার্যক্রম পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে -নৌপরিবহন প্রতিমন্ত্রী নাসা মেইনল্যান্ড গার্মেন্টস খুলছে ৮ এপ্রিল -শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী দর্জি কাজের মাধ্যমে প্রতিষ্ঠিত হওয়ার স্বপ্ন বুনছেন বিধবা সায়রা খাতুন  নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সরকারের জিরো টলারেন্স -সমাজকল্যাণ মন্ত্রী শার্শা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহারিয়ার মাহমুদকে অপসারণের দাবিতে মানববন্ধন ফরিদপুরে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে স্বর্ণ ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু ফরিদপুরে খালাকে হত্যার প্রতিবাদে মানববন্ধন, ঘাতকের ফাঁসির দাবিতে উত্তাল এলাকাবাসী

শাহরুখ ও আমিরের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করা উচিত- হিন্দু মহাসভা

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০১৫

বিনোদন ডেস্ক: আমির খান ও শাহরুখ খানের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করা উচিত বলে মন্তব্য করেছে ভারতের হিন্দু মহাসভা। শুধু তা-ই নয়, সংগঠনটি বলেছে, আমির খানের উচিত পাকিস্তান চলে যাওয়া।

ভারতে সম্প্রতি অসহিষ্ণুতা বেড়ে যাওয়ায় তার বিরুদ্ধে মুখ খুলেছেন আমির। ফলে তাদের পড়তে হয়েছে সমালোচনার মুখে। সম্প্রতি ভারতের কয়েকটি স্থানে গরুর মাংস খাওয়া নিয়ে সহিংসতা দেখা দেয়। এর মধ্যে দাদ্রিতে এক মুসলিমকে হত্যা করা হয়। এসব ঘটনার পরিপ্রেক্ষিতে শাহরুখ ও আমির মুখ খুলেছিলেন।

এদিকে আমির খানকে নিয়ে ভারতের রাজনীতিতেও চলছে তীব্র বিতর্ক। মঙ্গলবার তাকে সমর্থন করেছেন সমাজবাদী পার্টির প্রধান মুলায়ম সিং যাদব। সরকার এ নিয়ে সংসদে যখন বিতর্কের প্রস্তুতি নিচ্ছে, ঠিক তখন আমির খানের পাশে দাঁড়ালেন মুলায়ম সিং। তিনি বলেছেন, আমির খান হয়তো অন্য কিছু বোঝাতে চেয়েছেন। তাই তিনি ভারত ছাড়ার মতো কথা বলে ফেলেছেন। সবারই মতপ্রকাশের অধিকার আছে। আমির খান একজন বড় মাপের অভিনেতা। সরকারের উচিত তার সঙ্গে কথা বলা।

আমির খান সম্প্রতি একটি অনুষ্ঠানে সাংবাদিকদের জানান, দেশের বিদ্যমান পরিস্থিতিতে তিনি উদ্বিগ্ন। তার স্ত্রী কিরণ রাও পর্যন্ত তাদের সন্তানের নিরাপত্তার আশঙ্কায় ভারত ছেড়ে যাওয়ার কথা বলেন। এর জবাবে হিন্দু মহাসভার জাতীয় সম্পাদক মুন্না কুমার শর্মা বলেন, আমির খান ও শাহরুখ খানের মতো বিশ্বাসঘাতকদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করা উচিত। এদিকে আলীগড়ে হিন্দু মহাসভার সদস্যরা রাস্তায় রাস্তায় আমির খানের কুশপুত্তলিকা দাহ করেছে।


এ ক্যটাগরির আরো খবর..