× Banner
সর্বশেষ
ইতিহাস থেকে শিক্ষা নিয়ে সুষ্ঠু নির্বাচন ও সুশাসনের সঠিক পথ নির্ধারণ সম্ভব -তথ্যমন্ত্রী ব্রাজিল আর্জেন্টিনার খেলার সিডিউল প্রধানমন্ত্রীর সঙ্গে আইএমএফ কর্মকর্তার সাক্ষাৎ বর্ণবাদ নির্মূলে বৈশ্বিক ঐক্যের আহ্বান জানালো বাংলাদেশ এবার সিলেটের আরেক হাসপাতালে স্বাস্থ্য প্রতিমন্ত্রীর ঝটিকা সফর! ভিডিও কলেই হাজিরা খাতা তলব কলম্বিয়ায় সামরিক পরিবহন বিমান বিধ্বস্ত, নিহত অন্তত ৩৪ ইরান যুদ্ধ ও বৈশ্বিক তেলের দাম বৃদ্ধি, বাংলাদেশের ওপর সম্ভাব্য প্রভাব টানা ৭ দিনের ছুটি শেষে আজ খুলছে সকল অফিস আজ মঙ্গলবার (২৪ মার্চ) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ মঙ্গলবার (২৪ মার্চ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে

মোঃ মাসুদুর রহমান শেখ, বেনাপোল

শার্শায় ২টি স্বর্ণের বারসহ পাচারকারী আটক

Ovi Pandey
হালনাগাদ: শনিবার, ৮ এপ্রিল, ২০২৩
sharsha gold bear

যশোরের শার্শা সীমান্ত থেকে ২টি (৯৯৯ গ্রাম ওজনের) স্বর্ণের বারসহ সাইদুল ইসলাম (২৫) নামে এক স্বর্ণ পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
শনিবার (৮ এপ্রিল) বিকালে খুলনা বিজিবি (২১) ব্যাটালিয়নের সদস্যরা উপজেলার পাঁচভুলাট সীমান্ত থেকে তাকে আটক করে।
আটক সাইদুল শার্শার পাঁচভুলাট গ্রামের আব্দুল হালিমের ছেলে।
খুলনা ব্যাটালিয়নের অধিনায়ক লে: কর্ণেল মোহাম্মদ তানভীর রহমান পিএসসি জানান, ভারতে স্বর্ণ পাচার হবে, এমন গোপন খবরে, পাঁচভুলাট বিওপির টহল দল ওই এলাকায় আসা একটি ইজিবাইক থামিয়ে সন্দেহভাজন সাইদুলকে আটক করে। পরে, তাকে তল্লাশি করে তার প্যান্টের পকেটে বিশেষ কায়দায় লুকানো স্বর্নের বার ২টি উদ্ধার করে।
উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক বাজার মুল্য ৮৫ লক্ষ টাকা বলে জানান বিজিবির ওই কর্মকর্তা।


এ ক্যটাগরির আরো খবর..