× Banner
সর্বশেষ
আসুন মিলেমিশে দেশের জন্য কাজ করি – প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফিরলে আত্মসমর্পণ করে জেলে যেতে হবে – পররাষ্ট্র প্রতিমন্ত্রী কোটালীপাড়ায় মাদকবিরোধী সভা অনুষ্ঠিত বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স উন্নত চিকিৎসায় ১৫টি হাসপাতালে হেমাটোলজি মেশিন অনুদান বন্যা মোকাবিলায় প্রস্তুত স্বাস্থ্য বিভাগ, মাঠে ২১ হাজার এন্টি-স্নেক ভেনম ও জরুরি মেডিকেল টিম কাতারের সাবেক আমিরের মৃত্যুতে শোক বইয়ে সই, ১৬ জুলাই অর্ধদিবস রাষ্ট্রীয় শোক প্রাথমিক থেকেই STEM শিক্ষায় জোর, বিজ্ঞানমনস্ক প্রজন্ম গড়তে প্লে-ভিত্তিক শিক্ষা সম্প্রসারণের পরিকল্পনা আর্থ অবজারভেশন স্যাটেলাইটসহ ডিজিটাল প্রযুক্তিতে বাংলাদেশ ও ফ্রান্স সহযোগিতা জোরদারের ওপর গুরুত্ব ১৫ সরকারি হাসপাতালে অত্যাধুনিক হেমাটোলজি মেশিন, দ্রুত ও নির্ভুল রক্ত পরীক্ষায় বাড়বে চিকিৎসাসেবা

পিআইডি

ইতিহাস থেকে শিক্ষা নিয়ে সুষ্ঠু নির্বাচন ও সুশাসনের সঠিক পথ নির্ধারণ সম্ভব -তথ্যমন্ত্রী

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬
সুশাসনের সঠিক পথ

ইতিহাস থেকে শিক্ষা নিয়েই ভবিষ্যতে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন ও সুশাসনের সঠিক পথ নির্ধারণ সম্ভব বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।

মঙ্গলবার (২৪ মার্চ) রাজধানীর সিরডাপ মিলনায়তনে বিগত সরকারের শাসনামলের গুম, খুন, দুর্নীতি আর দুঃশাসনের চিত্র নিয়ে ডিবেট ফর ডেমোক্রেসি’র চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণের নিবন্ধ সংকলন ‘ফিরে দেখা সেই সময়’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, গত দেড় দশকে জনগণের কাছ থেকে রাষ্ট্রের মালিকানা কেড়ে নেয়া হয়েছিল। বিগত তিনটি নির্বাচন সময়কালের অনিয়মের চিত্রগুলোই সংকলিত হয়েছে এই বইয়ে। দেড় দশকে বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত দুঃশাসনের বিশ্লেষণধর্মী নিবন্ধ নিয়ে প্রকাশিত হলো ‘ফিরে দেখা সেই সময়’। এ লক্ষ্যে সরকার গবেষণাধর্মী কাজকে গুরুত্ব দিচ্ছে।

মন্ত্রী বলেন, অতীতের নির্বাচন ও রাজনৈতিক অভিজ্ঞতা বিশ্লেষণ করে ভবিষ্যৎ প্রজন্মের জন্য সঠিক দিকনির্দেশনা তৈরি করা জরুরি। বিশেষ করে দশম, একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপট নিয়ে দেশ-বিদেশে যে আলোচনা রয়েছে, তা আরও গভীরভাবে মূল্যায়ন করা প্রয়োজন।

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, জনগণের মৌলিক অধিকার হরণ করে আওয়ামী লীগ যে স্বৈরতন্ত্র কায়েম করেছিল, এ বইটি তার জীবন্ত নথি।

এসময় ডিবেট ফর ডেমোক্রেসি’র চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, গুম-খুন আর ভয়ের সংস্কৃতি তৈরি করে দেশকে কারাগারে পরিণত করে রেখেছিল আওয়ামী সরকার।

 ‘ফিরে দেখা সেই সময়’ বইটি বর্তমান ও আগামী প্রজন্মের জন্য আওয়ামী আমলের রাজনৈতিক ও সামাজিক অরাজকতার এক প্রামাণ্য দলিল হিসেবে বিবেচিত হবে বলে আশা আয়োজকদের।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ছিদ্দিকুর রহমান খান, দৈনিক যুগান্তরের সম্পাদক আবদুল হাই শিকদার, জাতীয় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমদ সহ অনেকে।


এ ক্যটাগরির আরো খবর..