ভোলায় মাক্রোবাস চাপায় এক শিশুর মৃত্যু

ভোলা প্রতিনিধি॥ ভোলা সদর উপজেলার বাপ্তা হাজির হাট এলাকার মেমোরিয়াল স্কুল এন্ড কলেজের মাইক্রোবাস চাপায় সিয়াম (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। মৃত্য সিয়াম উপজেলার ইলিশা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মো. গিয়াস উদ্দিনের ছেলে।

বুধবার(৬ফেব্রুয়ারী) বিকেল ৪টার দিকে উপজেলার বাপ্তা ইউনিয়নের চর পোটকা গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, গত কয়েকদিন আগে সিয়াম বাপ্তা ইউনিয়নের চর পোটকা গ্রামের নানা বাড়িতে বেড়াতে আসে। বুধবার দুপুরে সিয়াম বাড়ির সামনের রাস্তায় গেলে মেমোরিয়াল স্কুল এন্ড কলেজের একটি মাইক্রোবাস তাকে চাপা দিয়ে চলে যায়। পরে স্থানীয়রা এসে তাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।

ভোলা সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ছগির মিঞা জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে একটি মামলার প্রস্তুতি চলছে। এবং ঘাতক ড্রাইভার শিশুটিকে চাপায় দিয়ে পালিয়ে যাওয়ায় তাকে আটক করা যায়নি। তবে তাকে আটকের চেষ্টা চলছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।