টানা ৭ দিনের ছুটি শেষে আজ খুলছে সকল অফিস

টানা ৭ দিনের ছুটি শেষে আজ খুলছে সকল অফিস

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে টানা ৭ দিনের ছুটি শেষে আজ মঙ্গলবার (২৪ মার্চ) থেকে দেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান খুলেছে। একই সঙ্গে স্বাভাবিক কার্যক্রম শুরু করেছে ব্যাংক, বিমা ও পুঁজিবাজার। খুলছে সকল অফিস

ঈদের আগে গত ১৬ মার্চ ছিল এসব প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের শেষ কর্মদিবস। ১৭ মার্চ থেকে শুরু হয় টানা সাত দিনের ছুটি। এ সময় শবে কদর ও ঈদের ছুটি একসঙ্গে পড়ায় মাঝখানে থাকা ১৮ মার্চের কর্মদিবসও নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা হয়।

ঈদের ছুটি শেষে আজ থেকে সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে অফিস সময়সূচি আবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা নির্ধারণ করা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
সংবাদ প্রতিনিধি

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।